সুদীপ্ত চট্টোপাধ্যায়
২০২৫ এর সর্বভারতীয় স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি সংক্রান্ত যাবতীয় সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ জানাতে পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল খোলা হল। এই বিশেষ পোর্টাল চালু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় মূলক কার্যকলাপ দিন দিন বেড়ে চলায় এই পোর্টাল তৈরি পদক্ষেপ বলে এনটিএ সূত্রে জানানো হয়েছে। ন্যাশনাল টেস্ট এজেন্সী বা এন টি এ ওয়েবসাইটে এই পোর্টালের লিংক দেওয়া থাকবে। ওয়েবসাইটে গিয়ে এই লিংকে ক্লিক করে নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন পড়ুয়ারা।
এদিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি আর্কিটেকচার ও ফার্মাসি বিভাগে ভর্তির পরীক্ষা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে দুটি অর্ধে, জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা চললেও পরীক্ষা কেন্দ্রের ভিতরে বাইরে অপেক্ষমান বাড়ির লোকদের ঢুকতে না দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অশান্তির খবর পাওয়া গেছে
বিরতির সময় টিফিন নিয়ে ভেতরে যেতে না দেওয়ায় বর্ধমানের সিএমএস স্কুলের সামনে রাস্তা অবরোধ করেন অভিভাবকরা। এর ফলে ব্যাপক যানজট এবং গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় বর্ধমান থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে স্কুল কর্তৃপক্ষ গেট খুলে দিলে অবস্থা নিয়ন্ত্রণে আসে।
