পরপর চারদিন, রবিবার রাতেও নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বেশ কয়েকটি ভারতীয় পোস্টে গুলি চালাল পাক সেনাবাহিনী। অকারণে গুলি চালিয়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছে বলে সোমবার সকালে জানিয়েছেন সেনা আধিকারিকরা। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলি কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র থেকে অকারণে গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনী দ্রুত এর জবাব দিয়েছে।”
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান।তবে এই প্রথমবার, পাকিস্তান সেনা পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল। গত কদিন ধরেই রাতভর গুলিচালিয়ে ভারতকে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান।বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবার রাতেও পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল জুড়ে ভারতীয় চৌকিগুলোতে গুলিবর্ষণ করে।একদিকে কাশ্মীর জুড়ে চলছে ব্যাপক জঙ্গি দমন অভিযান। অন্যদিকে, সীমান্তের ওপার থেকে বারবার গুলি বর্ষণের জেরে সব মিলিয়ে পহেলগাঁও হানার পর থেকে তপ্ত ভূস্বর্গ। ভারতের একধিক পোস্ট লক্ষ্য করে উড়ে এসেছে পাক গুলি। উত্তর কাশ্মীরের তুতমারি গলি এবং রামপুর সেক্টরে হামলা চালিয়েছে পাক সেনা।
পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পাহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে হাফিজ সইদের নামও উঠে এসেছে এই জঙ্গি হামলাতে। পাহেলগাঁওয়ে সন্ত্রাস হানার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।পাকিস্তানের সামরিক অ্যাটাশিদের বহিষ্কারের পাশাপাশি ছয় দশকের পুরনো ইন্দাস জলচুক্তি স্থগিত, এবং অটারি ল্যান্ড ট্রানজিট পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্থান হামলা চালালেও ভারতীয় সেনার কড়া নজরদারির আওতায় রয়েছে সীমান্ত এলাকা। যতবারই পাকিস্তান হামলা চালাবে, ততবারই কড়া প্রত্যাঘাত দেওয়া হচ্ছে তাদের।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
