দিব্যেন্দু মজুমদার, হুগলি
পাঠানকোটে সীমান্ত রক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় জওয়ানের অপহরণের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী দেবী। এদিন আত্মীয় পরিজনদের সঙ্গে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনে রজনী দেবী বলেন তার স্বামী পূর্ণম কুমার সাউ যে দপ্তরে কাজ করতেন সেখান থেকে তাকে যে একটা শত্রু দেশ পাকিস্তান অ্যারেস্ট করেছে এ খবর এখনো কেন্দ্রের কাছে যায় নি। তিনি দাবি করেন যে জওয়ান ১৭ বছর সীমান্তে কাজ করছেন তিনি তার সীমাবদ্ধতা সম্পর্কে ভাল রকম অবগত আছেন। তিনি কি করে সীমান্ত পার করে ওপারে চলে গেলেন এটা তার কাছে এখনো বিশ্বাসযোগ্য নয়।
স্বামীর খোঁজ পাওয়ার জন্য এদিন তিনি পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে দেখা করে যদি সদুত্তর না মেলে তবে তিনি দিল্লির দরজা খট খটাবেন। বারংবার বিএসএফ আধিকারিকরা তাকে বলেছেন কোন চিন্তার কারণ নেই। কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলাফল তিনি জানতে পারেন নি। তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাকে বাধ্য হতে হচ্ছে স্বামীর খোঁজে পাঠানকোটে যেতে। তার স্বামী এখন কি অবস্থায় রয়েছে, তাকে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত তিনি জানতে পারেন নি। রজনী দেবীর দাবি যদি স্বামীকে ফিরিয়ে আনার জন্য চেষ্টাই চালানো হয় তবে এখনো পর্যন্ত তার সঙ্গে কেন একবার কথা বলানোর ব্যবস্থা করা হয় নি। পাশাপাশি স্বামীকে শত্রু দেশ গ্রেপ্তার করার পরও দপ্তর থেকে তাকে কোনো খবর জানানো হয় নি। তিনি ফোন করে নিজে তার স্বামীর খবর জেনেছেন। তার দাবি কোন কিছু গোপন করা হচ্ছে।
এদিন ঝাড়খণ্ডের প্রাক্তন এম এল এ অম্বা প্রসাদ জওয়ানের স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান ভারতের সীমানা থেকে ওই জওয়ানকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছেন। পাশাপাশি অম্বা প্রসাদ বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক বিএসএফের পক্ষ থেকে তার পরিবারকে অপহরণের খবর পর্যন্ত জানানো হয় নি। সম্পূর্ণ অন্য এক ব্যক্তির মাধ্যমে তিনি তার স্বামীর অপহরণের ঘটনার কথা জানতে পারেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
