কলকাতার মদনমোহন বর্মন স্ট্রিট এর হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ১৪ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নি নির্বাপক ব্যবস্থা, যথাযথ ছিল কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখে উপযুক্ত তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই আবাসিক হোটেলের মধ্যে প্রচুর দাহ্য বস্তু মজুদ রাখার ছিল বলেও নিজের এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘিঞ্জি এলাকা হওয়া সত্বেও এবং সংকীর্ণ রাস্তা থাকায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে অসুবিধা হলেও যতটা সম্ভব দমকলের ইঞ্জিন পাঠিয়ে দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রাতভর জেগে মুখ্যমন্ত্রী নিজেই দমকল দপ্তর ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর উদ্ধারকাজের খোঁজ খবর নেন এবং তদারকি করেন বলেও উল্লেখ করেছেন মমতা। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমব্যথী হয়ে এবং সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বার করে যথাযথ তদন্ত করা হবে। তদন্ত অনুযায়ী শাস্তিযোগ্য যা যা বিষয় উঠে আসবে সেই অনুযায়ী কলা পদক্ষেপ করবে রাজ্য সরকার।
