সুদীপ্ত চট্টোপাধ্যায়
কাশ্মীরের পাহালগাঁওয়ে জঙ্গি আক্রমণ ও ২৬ যান নিরীহ ভারতীয়ের প্রাণহানির ঘটনায় ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরির পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার প্রস্তুতি করতে চাইছে কেন্দ্র। বাংলাদেশকে ব্যবহার করে অন্যতম করিডোর বানাতে চায় পাকিস্তান। এই অবস্থায় বাংলাদেশ সীমান্ত লগোয়া পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে এই মহড়ার অংশীদার হিসেবে দেখছে ভারত সরকার। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যে বৈঠকে পশ্চিমবঙ্গ প্রশাসনকে যুক্ত করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। নবান্ন সুত্রে জন গেছে, আজ বিকেলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের কোথায় কোথায় কিভাবে যুদ্ধের মহড়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে বলে জানা গেছে। ইতিমধ্যেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুশিদাবাদেই এক দফা আলোচনা করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গকে কেন্দ্র যে বাড়তি গুরুত্ব দিচ্ছে সে কথা মাথায় রেখেই তড়িঘড়ি আজ বিকেলের এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে নবান্ন বলে সরকারি সূত্রে খবর।
