দিব্যেন্দু মজুমদার, হুগলি
পহেলগামে পাক জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যুর প্রত্যুত্তরে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ায় বুধবার সকালে শেওড়াফুলিতে রীতিমতো কাঁসর, ঘন্টা, শাঁখ বাজিয়ে ভারতীয় সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে স্বাগত জানালেন এলাকার মানুষ। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় বহু পর্যটকের মৃত্যুর ঘটনায় সারা দেশ ক্ষোভে ফুঁসছিল। দেশবাসী চাইছিলেন এর একটা উপযুক্ত প্রত্যাঘাত। এবার বুধবার গভীর রাতে শত্রু দেশ পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালিয়ে নয়টি জঙ্গি ঘাটি সম্পূর্ণ গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এই প্রত্যাঘাতের সাফল্যে খুশি সমগ্র দেশবাসী।
এদিন বুধবার সকালে শেওড়াফুলির স্থানীয় মানুষ ভারতের জাতীয় পতাকাকে সাক্ষী রেখে রীতিমতো কাঁসর, ঘন্টা, শাঁখ বাজিয়ে সেনাবাহিনীর এই সাফল্যকে উৎসর্গ করেন। স্থানীয় মানুষদের দাবি ভারত সরকার এমন প্রত্যাঘাত করুক যাতে ভৌগোলিক মানচিত্র থেকে পাকিস্তান দেশটাই মুছে যায়। যবে থেকে পাকিস্তানের সৃষ্টি হয়েছে তবে থেকে বিনা প্ররোচনায় পাকিস্তানের মদতে জঙ্গিরা ভারতবর্ষে একের পর এক হামলা চালিয়ে নিরীহ ভারতবাসীকে হত্যা করেছে। সম্প্রতি কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করায় সারা বিশ্ব জুড়ে পাকিস্তান নিন্দিত হয়েছে। তাই মানুষ এখন চায় পৃথিবী থেকে এই জঙ্গি গোষ্ঠীগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাক। আর তারই পদক্ষেপ হিসেবে পাকিস্তানের উপর এই প্রত্যাঘাতকে এলাকার মানুষ খুশি মনে স্বাগত জানিয়েছেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
