কোহলির অবসর ভাবনা ঘিরে তোলপাড়, সিদ্ধান্ত পরিবর্তনে মোক্ষম চাল বোর্ডের
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির সম্ভাব্য অবসর ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি বিরাটের পক্ষ থেকে। তবে বোর্ডের অন্দরের খবর, এই সিদ্ধান্ত বদলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই পথেই কি পা বাড়াতে চলেছেন বিরাট? যদি তাই হয়, তাহলে ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় দল। কারণ এই সিরিজ দিয়েই শুরু হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল। একাধিক সিনিয়র তারকার অনুপস্থিতি ভারতীয় দলের ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, বিরাট কোহলির সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হয়েছে বোর্ড। যদিও কারা সেই ‘প্রভাবশালী’, তা এখনও পরিস্কার নয়। তবে জোর গুঞ্জন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিদের মাধ্যমে বিরাটকে বোঝানোর চেষ্টা চলছে। এমনকি ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাও ব্যক্তিগত স্তরে বিরাটের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
এদিকে, বোর্ডের যাবতীয় চেষ্টা সত্ত্বেও আপাতত নিজের সিদ্ধান্তে অনড় বিরাট। ক্রিকেটপ্রেমীরা এখনও আশায় বুক বাঁধছেন যে শেষমেশ হয়তো মনের ভাব বদলাবেন দিল্লির এই ব্যাটিং জিনিয়াস। তবে ইংল্যান্ড সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, সপ্তাহ দুই আগেই বিরাট এই সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছেন।
বিরাট কোহলি সত্যিই কি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন? নাকি বোর্ডের চেষ্টায় সিদ্ধান্ত বদলাবেন তিনি? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির সম্ভাব্য অবসর ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি বিরাটের পক্ষ থেকে। তবে বোর্ডের অন্দরের খবর, এই সিদ্ধান্ত বদলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই পথেই কি পা বাড়াতে চলেছেন বিরাট? যদি তাই হয়, তাহলে ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় দল। কারণ এই সিরিজ দিয়েই শুরু হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল। একাধিক সিনিয়র তারকার অনুপস্থিতি ভারতীয় দলের ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, বিরাট কোহলির সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হয়েছে বোর্ড। যদিও কারা সেই ‘প্রভাবশালী’, তা এখনও পরিস্কার নয়। তবে জোর গুঞ্জন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিদের মাধ্যমে বিরাটকে বোঝানোর চেষ্টা চলছে। এমনকি ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাও ব্যক্তিগত স্তরে বিরাটের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
এদিকে, বোর্ডের যাবতীয় চেষ্টা সত্ত্বেও আপাতত নিজের সিদ্ধান্তে অনড় বিরাট। ক্রিকেটপ্রেমীরা এখনও আশায় বুক বাঁধছেন যে শেষমেশ হয়তো মনের ভাব বদলাবেন দিল্লির এই ব্যাটিং জিনিয়াস। তবে ইংল্যান্ড সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, সপ্তাহ দুই আগেই বিরাট এই সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছেন।
বিরাট কোহলি সত্যিই কি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন? নাকি বোর্ডের চেষ্টায় সিদ্ধান্ত বদলাবেন তিনি? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।