By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: শ্রম দপ্তরের স্কিমে প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > শ্রম দপ্তরের স্কিমে প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর
রাজনীতি

শ্রম দপ্তরের স্কিমে প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর

Jazzbaat 24 Bangla
Last updated: May 14, 2025 6:53 pm
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
SHARE
শ্রম দপ্তরের স্কিমে প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর
👁️ 7
WhatsApp Share on WhatsApp

চাকরিহারা গ্রুপ সি ২৫ হাজার ও গ্রুপ ডি ২০ হাজার মাসিক বেতন, গত ১ এপ্রিল থেকে কার্যকর

সুদীপ্ত চট্টোপাধ্যায়

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা গ্রুপ সি শিক্ষা কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের প্রতিমাসে কুড়ি হাজার টাকা করে বেতন দেবে রাজ্য সরকার। রাজ্য শ্রম দপ্তরের অধীনে সামাজিক সুরক্ষা স্কিমে এই বেতনের টাকা দেওয়া হবে। গত পয়লা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলায় চাকরি-হারা গ্রুপসি গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবান্ন সভাঘরে মুখ্য সচিবের পৌরহিত্যে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের মাধ্যমে টেলিফোনিক বার্তায় চাকরি হারাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বুধবার সেই সরকারি সিদ্ধান্তে সীলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আদালতে নির্দেশে এই শিক্ষা কর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। তাদের যোগ্য বা অযোগ্য কোন তালিকাতেই রাখার সুযোগ দেয়নি আদালত। তবুও এই শিক্ষা কর্মীদের আর্থিক অনটন সাংসারিক সমস্যা এবং মানবিক কারণ বিচার করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে। হাজার হাজার শিক্ষা কর্মীর পারিবারিক দুর্দশার কথা ভেবে এবং মানবিকতার খাতিরে রাজ্য সরকার এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্য সচিব ও শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা করেই গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক ২০ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু রাজ্য শিক্ষা দপ্তর এই মামলায় যুক্ত রয়েছে তাই শিক্ষা দপ্তরের মাধ্যমে এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হবে না তা চাকরিহারাদের জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর কাছে আরও পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের প্রতিনিধিরা। যদিও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সেই আবেদনের সায় দেয়নি নবান্ন। উল্লেখযোগ্য, শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা স্কিম থেকে বন্ধ হয়ে যাওয়ার ডানলপ কারখানার শ্রমিকদের জন্য মাসিক ১০ হাজার টাকা বেতনের ব্যবস্থা ইতিমধ্যেই চালু রয়েছে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ অনুযায়ী গ্রুপসি কর্মীরা মাসে ৩৫ হাজার ৭৪০ টাকা বেতন পেতেন এবং গ্রুপ ডি কর্মীরা মাসে ২৬ হাজার ৮৯০ টাকা বেতন পেতেন।
সুপ্রিম কোর্টের একটি নির্দেশে হাজার হাজার শিক্ষা কর্মী চাকরি হারা হয়ে এখন আর্থিকভাবে বিপন্ন।
গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার যার খরচ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যদি আবেদন খারিজ করে দেয় তখন বিকল্প উপায় ভাববে রাজ্য সরকার।

You Might Also Like

রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল, বিধানসভায় হাজিরার নির্দেশ

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ডোনাল্ড ট্রাম্প ও আহমাদ আল-শারার বৈঠক, কতটা গুরুত্বপূর্ণ, কেন ঐতিহাসিক?
Next Article গজকেশরী যোগ থেকে উপকৃত হবেন কারা? জানুন আপনার আজকের রাশিফল
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
দেশ February 25, 2026
বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
রাজ্য শিক্ষা February 25, 2026
ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
দেশ বিদেশ February 25, 2026
ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
রাজ্য February 25, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
  • বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
  • ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
  • ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
  • SIR কাজে ব্যস্ত বিচারক, থমকে আদালতের কাজ

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?