সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে “নৈতিক জয়” বলে মনে করছে মামলাকারী কর্মচারী সংগঠন। ” ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশের অর্থ হলো আগামী দিনে সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার আশা তৈরি হওয়া।” কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর পক্ষ থেকে এমনটাই প্রতিক্রিয়া জানানো হয়েছে। সভাপতি শ্যামল কুমার মিত্র ও সাধারণ সম্পাদক মলয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন ” ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক আধিকার তা প্রতিষ্ঠিত হল। এত গত কর্মী সমাজের জয়।” বস্তুত ডিএ বা মহার্ঘ ভাতা অধিকার কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র বাঁধানো বাদ রয়েছে সরকারপক্ষ এবং সরকারি কর্মচারীদের মধ্যে। সরকারি কর্মচারীরা ডিএ তাদের সাংবিধানিক অধিকার বলে মনে করলেও সরকারের অবস্থান ছিল ভিন্ন। শুক্রবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের শুধু নৈতিক জয় নয় সরকারের দৃষ্টিভঙ্গি কেউ বদলাতে বাধ্য করবে বলে মনে করছে কর্মচারী সংগঠনগুলি। রাজ্য কর্মচারী পরিষদের সম্পাদক দেবাশীষ শীল জানিয়েছেন “আইনি পথে অধিকার অর্জন করতে হয়। সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে।” কর্মচারী সংগঠনের নেতৃত্বরা মনে করছেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে আর্থিক ক্ষতি বহন করে চলেছে তার অনেকটাই সূরা হলো। সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশ ভবিষ্যতের বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্রেও আশার আলো দেখিয়েছে বলে মনে করছেন তারা।
