আয় বহির্ভূত সম্পদ অর্জনের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে মুক্তি দিল বাংলাদেশের হাইকোর্ট। বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য অনুসারে দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা।এর আগে জুবাইদা রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয় ২৬ মে। সেদিন আদালত রায়ের জন্য এই বুধবার দিন নির্ধারণ করেন।
প্রথম আলোর তথ্য অনুযায়ী সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।এই মামলায় ২০২৩ সালে দুটি ধারায় তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড (৬ ও ৩ বছর, একসঙ্গে) এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য জানাচ্ছে এরপর ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত করে সরকার। জুবাইদা রহমানের সাজা স্থগিত করে গত বছরের ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিজ্ঞপি জারি করে। বলা হয়, সাজা স্থগিত চেয়ে জুবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে তাঁর বিরুদ্ধে করা মামলায় তাঁকে দেওয়া দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হল। এরপর ১৭ বছর পর গত ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। এর আগে তিনি তিনি তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়েন। তাঁর ঠিকানা হয় লন্ডন। এদিন জুবাইদার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাজাহান বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনও ঠিকানা নেই। তবে এই মুহূর্তে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
