মার্কিন সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিদায় ঘোষণা করলেন স্পেস ও টেকনোলজি বিলিয়নেয়ার এলন মাস্ক। বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি একথা ঘোষণা করেছেন তিনি। হিসেব মত ট্রাম্প প্রশাসনে একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে এলন মাস্কের ১৩০ দিনের মেয়াদ ৩০ মে নাগাদ শেষ হওয়ার কথা ছিল।তবে তাঁর এই বিদায় বার্তা চলে এল ট্রাম্পের ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ এর বিরুদ্ধে মাস্কের প্রথম সমালোচনার ঠিক একদিন পর। তবে প্রশাসন জানিয়েছে যে ফেডারেল সরকার পুনর্গঠন এবং সংকুচিত করার জন্য সরকারি দক্ষতা বিভাগের চেষ্টা অব্যাহত থাকবে।
এবারের নির্বাচনের সময়েই তৈরি হয় ট্রাম্প- মাস্ক যুগলবন্দী।মাস্ক ছিলেন ট্রাম্পের ২০২৪ নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় আর্থিক দাতা। তিনি ট্রাম্পের প্রাক-নির্বাচনী প্রচারে অংশও নেন।পরে রিপাবলিকান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও ট্রাম্পের পাশে দৃঢ়ভাবে ছিলেন মাস্ক। ট্রাম্পও তার বিজয়ী ভাষণে মাস্ককে প্রশংসা করে বলেছিলেন, “একটি তারা জন্ম নিয়েছে।”
এর পরেই সকলকে চমকে দিয়ে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) বা সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে এলন মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। তাঁর নেতৃত্বে DOGE বিভাগ দ্রুত গতিতে কাজ শুরু করেন। মাস্ক তখন সপ্তাহে ৮০ ঘণ্টার বেশি কাজ করতে রাজি এমন অতি উচ্চ-আইকিউযুক্ত কর্মীদের খুঁজে বের করার পাশাপাশি দফতরের খরচ কমানোর কাজে নেমে পড়েন। হাজার হাজার কর্মীকে সরকারি মাইনের ঘেরাটোপ থেকে থেকে সরানো হয় এবং একাধিক বিভাগকে ছোট বা বন্ধ করে দেওয়া হয়।এর পরেই টেসলাকর্তা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন।
কিন্তু এপ্রিলের শেষের দিকে মাস্ক ধাক্কা খেয়ে পিছিয়ে আসতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে DOGE প্রশাসনের অসন্তুষ্টির জন্য ‘চাবুক খাওয়া ছেলে’তে পরিণত হয়েছে। তিনি এও স্বীকার করেন যে তিনি DOGE তার সব লক্ষ্য অর্জন করতে পারেননি। সদ্য আমেরিকায় জনকল্যাণমূলক কাজে একটি বিলে স্বাক্ষর করে ট্রাম্প সেটিকে ‘বিগ বিউটিফুল বিল’ বলে অভিহিত করেন। সেই বিল নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল মাস্কের তরফে। প্রশ্ন উঠছে ট্রাম্পের সঙ্গে সেই মতবিরোধই কি টেসলা প্রধান মাস্কের এই অব্যাহতির প্রধান কারণ?
যদিও এক্স-এ বিদায় বার্তায় এলন মাস্ক প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন “অপচয় রোধ করার সুযোগ” দেওয়ার জন্য। মাস্ক বলেন, DOGE-এর মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে সরকারের ধারায় পরিণত হবে।
ট্রাম্প প্রশাসনে এলন মাস্কের আসায় কতটা লাভ হল তা ভবিষ্যৎ বলবে। তবে এর জেরে ফোকাস সরে গিয়ে ধাক্কা খেয়েছে এলন মাস্কের ব্যবসা। টেসলা ডিলারশিপের শেয়ার মূল্য কমে যাওয়ার পাশাপাশি স্পেসএক্স মিশন ব্যর্থতার সম্মুখীন হয়েছে।গত বুধবারও স্টারশিপ নবম টেস্ট ফ্লাইটে ভারত মহাসাগরের উপর ভেঙে পড়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
