‘পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের পরিবারের অংশ। একদিন আমাদের সঙ্গেই আসবেই’। ফের একবার পাকিস্তানকে বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। আজ বৃহস্পতিবার রাজধানীতে বণিকসভার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখান থেকে ফের একবার পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর। একই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়েও দিলেন বার্তা। তাঁর কথায়, ‘আমরা অনেক কিছুই করতে পারতাম। কিন্তু এরপরেও আমরা সংযম রেখেছি’।
পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানে কড়া প্রত্যাঘাতের দাবি ওঠে। এমনকী পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ারও দাবি ওঠে। আর এরপরেই এদিন পাক অধিকৃত কাশ্মীর বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর। তিনি বলেন, “পিওএকে অর্থাৎ পাকিস্তানের মানুষ আমাদের আপনজন। সেখানকার বেশিরভাগ মানুষই ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বন্ধনে আছেন বলে মনে করি।” রাজনাথ সিং মনে করেন, একদিন স্বেচ্ছায় ভারতের মূলস্রোতে ফিরে আসবে তারা।
তবে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আর তা বলতে গিয়ে রাজনাথ সিং মহারানা প্রতাপের ছোট ভাই শক্তি সিংয়ের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, সেখানে বসবাসকারী মানুষের অবস্থা মহারানা প্রতাপের ছোট ভাই শক্তি সিংয়ের মতো। মহারাজা বিশ্বাস করতেন একদিন ভুল পথ ছেড়ে ছোট ভাই ঠিক ফিরে আসবে! এক্ষেত্রে ওই পাক অধিকৃত কাশ্মীরের মানুষ নিজে থেকেই ফিরে এসে বলবে, ‘আমরা ভারতে ফিরে এসেছি। আর এটা আমার বিশ্বাস’। সেখানকার মানুষের সঙ্গে ভারতের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও আত্মিক সম্পর্ক অটুট রয়েছে বলেও বার্তা প্রতিরক্ষারক্ষামন্ত্রীর।
একই সঙ্গে বণিকসভার ওই অনুষ্ঠানে ‘মেক ইন ইন্ডিয়া’র কথাও তুলে ধরেন। বলেন, অপারেশন সিঁদুর অভিযানে একাধিক দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা গোটা বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর। তবে শুধু শক্তিই নয়, সংযমও খুবই প্রয়োজন। আর তা পাকিস্তানের সঙ্গে চলা লড়াইয়ে দেখিয়েছে ভারত। আর সেই কারণেই অনেক কিছু করার থাকলেও পাকিস্তানের আবেদনের ভিত্তিতে ভারত সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে, মন্তব্য রাজনাথ সিংয়ের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেও মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় অস্ত্রের প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও। আর তাতে যে গোটা বিশ্ব হতচকিত হয়ে যায় তা মন্তব্য করেন। এবার সেই মেক ইন ইন্ডিয়ার উঠে আসল রাজনাথ সিংয়ের বক্তব্যে।
