পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের কাছ থেকে যে সমুচিত জবাব তারা পেয়েছে তা চিন্তায় ফেলেছে পাকিস্তানকে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে তার জবাব দিয়েছে ভারত।সেই অভিযানে মৃত্যু হয়েছে বহু জঙ্গির। শুক্রবার কানপুরে এক পরিকাঠামো প্রকল্প উদ্বোধনের সময় অপারেশন সিঁদুরের সফলতা তুলে ধরে ভারতের ‘সামরিক শক্তির’ ক্ষমতা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিনের ভাষণে মোদী দাবি করেন, “ভারতের ব্রহ্মোস মিসাইল পাকিস্তানকে ঘুমোতে দেয়নি।”
গুজরাট, বিহার, বাংলার পর এবার উত্তরপ্রদেশে দেওয়া ভাষণেও মোদীর স্পষ্ট বার্তা, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন।কানপুরে প্রায় ৫০,০০০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে শত শত কিলোমিটার গিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তান সেনা বাধ্য হয়েছিল যুদ্ধ থামানোর অনুরোধ করতে।” ব্রহ্মোস মিসাইলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই মিসাইল পাকিস্তানের সেনাবাহিনীকে চরম ভয় ধরিয়ে দিয়েছে।”
সম্প্রতি আজারবাইজানে এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্বীকার করেন যে মে মাসের ৯ এবং ১০ তারিখ রাতে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের একাধিক ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি জানান, ভারতের এই হামলার আগে পাকিস্তান হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু ব্রহ্মোস মিসাইলের গতি তাদের সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। শেহবাজ শরিফ আরও স্বীকার করেন যে ভারতের হামলায় গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটি ও অন্যান্য ক্ষেত্রে আঘাত হানা হয়। এই হামলা ছিল ভারতের ‘অপারেশন সিন্দুর’এর অংশ, যা পাকিস্তানের ৭ মে রাতে চালানো ড্রোন ও মিসাইল হামলার প্রতিশোধ হিসেবে করা হয়।
১২ মে, যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ সাময়িক শেষ হলেও মোদী একাধিকবার বলেছেন, অপারেশন সিন্ধু এখনও সক্রিয়। ভারতের সেনাবাহিনী যেকোনও মুহূর্তে সন্ত্রাস বা হামলার জবাব দিতে প্রস্তুত। মোদীর বড় বার্তা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে, ভারত আরও বড় জবাব দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “পাকিস্তানকে প্রথমে প্রমাণ দিতে হবে যে তারা আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ করেছে এবং কাশ্মীরের বেআইনি দখল ছেড়েছে।” বিহারে প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী পাকিস্তানকে সাপের সঙ্গে তুলনা করে বলেন, “ওরা যদি আবার ফণা তোলে, গর্ত থেকে টেনে বার করে মাটিতে পিষে ফেলা হবে।”
Leave a comment
Leave a comment
