সুদীপ্ত চট্টোপাধ্যায়
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে স্থানীয় নেতা আশিস ঘোষ কে প্রার্থী হিসেবে বেছে নিল রাজ্য বিজেপি। দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং আদি বিজেপি গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত। নদীয়া জেলা বিজেপির নেতা হিসেবে কালীগঞ্জ বিধানসভার দলীয় আহ্বায় হিসেবে যুক্ত ছিলেন আশিস। বর্তমানে তিনি কৃষ্ণনগর মহকুমার দেবগ্রাম পঞ্চায়েতের সদস্য। একই পঞ্চায়েতের সদস্য ছিলেন তার স্ত্রী। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। অন্যদিকে বামেদের সঙ্গে সভ্যতা করে এই উপনির্বাচনে কাবিলউদ্দিন শেখ কে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস। এবার তৃতীয় দল হিসেবে আসন্ন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। যদিও রাজ্যের শাসক দল উপনির্বাচন ঘটনার সঙ্গে সঙ্গেই প্রার্থী ঘোষণা করলেও রাজ্যের প্রধান বিরোধীদল কেন প্রাপ্তি ঘোষনা করছে না তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল কালীগঞ্জ জুড়ে। সে ক্ষেত্রে বিজেপির অন্তর্দন্দকে সামনে এনে ভোটে হারার ভয়ে প্রার্থী দিতে পিছু হচ্ছে বিজেপি বলে কটাক্ষ করে রাজ্যের শাসকপক্ষ। অবশেষে দলের পুরনো নেতা আশীষ ঘোষের উপরেই আস্থা রেখে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। যদিও প্রাথমিকভাবে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিরোধিতা করেছিল বিজেপি। ২৬ শে রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন রয়েছে এই যুক্তি দেখিয়ে এই মুহূর্তে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রয়োজনীয়তা কি? বিজেপির এই বক্তব্যের প্রেক্ষিতেই আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে বিজেপি হলে কটাক্ষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস।
