অভিজিৎ বসু
রাজ্য বিজেপির বাতিলের খাতায় কি চিরকালীন ভাবেই চলে গেলেন দিলীপ ঘোষ। রাজ্যে এসেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রায় সব নেতাকেই। শুধু আমন্ত্রণের তালিকা থেকে বাদ দিলীপ ঘোষ। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরেও কার্যত ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের সভায় দেখা মেলেনি বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিকে।আর এবার অমিত শাহের রাজ্য সফরেও আমন্ত্রণ পেলেন না তিনি। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। রবিবার কলকাতা সহ রাজারহাটে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর। নেতাজি ইনডোর এ কর্মী সম্মেলনও করবেন তিনি।
আর এমন একটি হাইভোল্টেজ দিনে সেখানে দিলীপ ঘোষ না গিয়ে যাবেন জামাই ষষ্ঠীতে।
প্রথম বছরের জামাই ষষ্ঠীতে দিলীপ ঘোষ যাবেন স্ত্রী রিংকু মজুমদারের মামা বাড়ীতে।মুকুন্দপুরের সেই বাড়িতেই হবে জামাই ষষ্ঠীতে ব্যাপক খাওয়া দাওয়া। তবে কি মুখ্যমন্ত্রীর সাথে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ারই খেসারত দিতে হচ্ছে দিলীপ ঘোষকে। এই
প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে একদা বিজেপির এই ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ কিছুই মুখ খুলতে চাননি। তবে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অমিত শাহের রাজ্য সফর আর সেই সফরে না গিয়ে তিনি যাচ্ছেন জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যোগ দিতে এটা বেশ নতুন একটা অধ্যায় তাঁর জীবনেও। আগামীদিনে আর কি চমক নিউজ থাকে সেটাই এখন দেখার বিষয়।
