বলিউড ও বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক পার্থ ঘোষ আজ প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
১৯৪৯ সালের ৮ জুন জন্ম নেওয়া পার্থ ঘোষ হিন্দি ও বাংলা দুই ভাষাতেই একাধিক জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। ‘১০০ ডেজ’ (জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত অভিনীত), ‘তিসরা কৌন’ (মিঠুন চক্রবর্তীর সঙ্গে), ‘দলাল’ (১৯৯৩), ও ‘অগ্নি সাক্ষী’ (১৯৯৬, নানা পাটেকর অভিনীত) — এই ছবিগুলির জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
চলচ্চিত্রে তার অবদানের জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ভারতীয় সিনেমা জগৎ। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে।
