ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে ফের একবার উত্তাল আলোচনা। এবার এই বিতর্কে ঘি ঢেলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি সরাসরি বললেন, যদি তাঁর হাতে ক্ষমতা থাকতো, তাহলে ২০২১-এ অস্ট্রেলিয়া সফরের পরই কোহলিকে ফের টেস্ট অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতেন।
রবি শাস্ত্রীর মন্তব্য, “আমার কিছু বলার ক্ষমতা থাকলে, আমি অস্ট্রেলিয়া সিরিজের পরই ওকে অধিনায়ক করতাম। সেটাই ছিলো উপযুক্ত সময়। ওর নেতৃত্বে দল যেভাবে পারফর্ম করছিল, তাতে এত তাড়াতাড়ি শেষ হওয়া উচিত হয়নি।” তিনি আরও বলেন, “আমরা কোহলিকে যেভাবে বিদায় জানালাম, তা মোটেও যথাযথ নয়।”
অবসরের সময় কোহলি ছিলেন ফর্মে, যদিও কিছুটা মিক্সড পারফরম্যান্স ছিল। কিন্তু তাঁর নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুটি সিরিজ জেতে, যা ইতিহাসে নজিরবিহীন। এই প্রেক্ষিতেই শাস্ত্রী মনে করেন, কোহলির অবসর পরিকল্পনা আরও পরিণতভাবে সামলানো উচিত ছিল।
কোহলি এখনও টেস্টে ১২৩ ম্যাচে ৯২৩০ রান করেছেন ৪৬.৮৫ গড়ে, সঙ্গে রয়েছে ৩০টি সেঞ্চুরি। শাস্ত্রী বলছেন, “ও শুধু একজন ব্যাটসম্যান নয়, একজন টেস্ট মাইন্ডসেট গড়ার কারিগর।”
বর্তমানে ভারতের টেস্ট দল নতুন যুগে পা রেখেছে। রোহিত ও অশ্বিন রিটায়ার করার পর এখন নেতৃত্বের দায়িত্বে উঠে এসেছেন শুভমন গিল। কিন্তু কোহলির শূন্যতা, তাঁর ‘আগ্রাসী চরিত্র’ আর ‘অরার প্রভাব’—সবই টিম ইন্ডিয়ার গঠনেই বড় ফারাক এনে দিয়েছে, বলে মত রবি শাস্ত্রীর।
