উত্তেজনার বশে পর্দা টানতে ভুলে গেলেন। এই সুযোগে পাঁচতারা হোটেলের বাইরে ভিড়! জনজোয়ার এমন পর্যায়ে যে, যানজটে অচল প্রায় গোটা শহর! রাজস্থানের জয়পুরের ঘটনা। গোপন ক্রিয়াটি আর রইল না গোপনে! আইনের তোয়াক্কা না করে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়েও দিলেন এক নেটাগরিক। আর কী, মুহূর্তে ভাইরাল ভিডিও।
পোস্টদাতাকে এখনও চিহ্নিত করা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়া একেবারেই অনুচিত হয়েছে বলেই মত নেটিজেনদের! অনেকে আবার ওই যুগলকে দোষারোপ করেছেন। এ ভাবে জানলা খোলা রেখে ভালবাসায় লিপ্ত হওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে দাবি নেটিজেনদের একাংশের। কেউ কেউ আবার গোপনীয়তার অধিকার ও ডিজিটাল আইন নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও ভাইরাল ওই ভিডিও থেকে যুগলকে শনাক্ত করা যাচ্ছে না। তবে হোটেলের বাইরে ব্যাপক জনসমাগম ধরা পড়েছে ওই ভিডিয়োতে। অনেকে সরাসরি গালিগালাজ করছেন যুগলকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ারও করে ফেলছেন সেই ভিডিয়ো। তবে এ ভাবে অনুমতি না নিয়ে গোপন মুহূর্তের ভিডিও রেকর্ড করা নিয়ে গর্জে উঠছেন সিংহভাগ নেটিজেন।
এক নেটিজেন এ প্রসঙ্গে লেখেন, “ওই যুগল হোটেলে সঙ্গমে লিপ্ত হয়েছেন, হাইওয়েতে নয়। তাই যুগলের দোষ নয়, বরং যে বা যারা ভিডিও রেকর্ড করেছে, তাদের কঠোর সাজা দেওয়া উচিত।” দ্বিমত প্রকাশ করে পাল্টা বিতর্ক উস্কে দিয়েছেন অপর এক নেটিজেন। তিনি আবার লেখেন, “হোটেলে পর্দা কী কারণে দেওয়া হয়? ওই যুগল কি তা দেখেননি? এটা তাদেরই ভুল।” তবে গোটা ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।
