আশঙ্কা সত্যি করে ইজরায়েল এবং ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা। তেহরানের একাধিক গোপন পরমাণু ঘাঁটিকে টার্গেট করল মার্কিন B-2 স্পিরিট স্টেলথ বম্বার। ভারত মহাসাগরের মাঝে এক গোপন মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল এই বম্বার। সেখান থেকে তেহরানে হামলা চালায় বি-২ স্পিরিট নিউক্লিয়ার স্টিলথ বোমারু বিমানটি। আমেরিকার হাতে থাকা অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর বোমারু বিমানগুলির মধ্যে এটি একটি। শুধু তাই নয়, ‘বাঙ্কার বাস্টার’-এর মতো ভারী বোমা নিয়েও উড়তে সক্ষম। এক নজরে দেখে নিন কতটা শক্তিশালী বি-২ স্পিরিট নিউক্লিয়ার স্টিলথ বোমারু বিমানটি?
স্টিলথ বম্বার নামেও জানা যায়
B-2 স্পিরিট, স্টিলথ বম্বার হিসাবেও জানা যায়। মার্কিন বায়ুসেনার হাতে থাকা সবথেকে দামি বিমানও বটে এটি। প্রতি ইউনিটের দাম ২ বিলিয়ন ডলার। বর্তমানে আমেরিকার কাছে মাত্র ২০টি বি-২ বোমারু বিমান রয়েছে। রাডারকে সহজেই ভেদ করতে পারে এই বিমান। অর্থাৎ শত্রুর সামনে সম্পূর্ণ ভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই যুদ্ধবিমান।
বিশেষত্ব কী এই বিমানের?
আকার এবং ওজন: B-2 বোমারু বিমানটি লম্বায় প্রায় ৬৯ ফুট, বিমানটির ডানার প্রস্থ ১৭২ ফুট এবং উচ্চতা ১৭ ফুট। খালি অবস্থায় এর ওজন ৭১,৭০০ কিলোগ্রাম। কিন্তু সম্পূর্ণ হাতিয়ার যুক্ত করলে সর্বোচ্চ ১.৭০ লাখ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিয়ে এটি উড়তে পারে।
গতি এবং উচ্চতাঃ আধুনিক এই বোমারু বিমানটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১০১০ কিলোমিটার। তবে সাধারণ ভাবে প্রতি ঘণ্টায় ৯০০ কিলোমিটার ক্রুজিং গতিতে উড়তে পারে এই বিমান। সর্বোচ্চ ৫০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে। সাধারণ ভাবে শত্রুপক্ষের রাডার কিংবা মিসাইল পর্যন্ত আঘাত করতে সেখানে সক্ষম নয়।
চালক: এই বিমানে শুধুমাত্র দুজন পাইলট থাকেন। একজনের হাতে বিমানের নিয়ন্ত্রণ থাকে। অন্যজন মিশন কমান্ডার।
রেঞ্জ: এর রেঞ্জ ১১,০০০ কিমি। আকাশে জ্বালানি ভরার সুবিধা রয়েছে। ফলে দীর্ঘ দূরত্ব সহজেই অতিক্রম করতে পারে সেটি।
হাতিয়ার ক্ষমতা –
বি-২ বম্বারে থাকা দুটি ‘ইন্টারনল বে’তে বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়ে উড়তে পারে। একাধিক মিশনের কথা ভেবে মোতায়েন করা হয় সেই অস্ত্র। কী কী থাকে সেখানে?
সাধারণ বোমা – ৮০ টি ছোট বম্ব (২৩০ কিলোগ্রামের Mk-82 কিংবা GBU-38) কিংবা 36 CBU ক্লাস বম্ব (৩৪০ কিলোগ্রাম)
পরমাণু বোমা- 16 B61 কিংবা B83 নিউ ক্লিয়ার বম্ব। যা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
‘বাঙ্কার বাস্টার’ বম্ব- দুটি GBU-57 মেসিভ অর্ডিন্যান্স প্যানেট্রেটর (MOP), যেগুলির ওজন ১৩,৬০০ কিলোগ্রাম। এই বোমা ২০০ ফুটের কংক্রিটের বাঙ্কারকেও মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম।
মিসাইল – AGM-154 স্ট্যান্ডঅফ অস্ত্র এবং AGM-158 জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল (JASSM), মোতায়েন করা সম্ভব এই মিসাইলে। বলে রাখা প্রয়োজন, নর্থরপ গ্রুম্যান এই বিমান তৈরি করে।

