বাংলা সহ দেশের চার রাজ্যের পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হল আজ সোমবার। গত ১৯ জুন গুজরাটের দুটি, পঞ্জাব, কেরল ও পশ্চিমবঙ্গের একটি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকেই ফল প্রকাশ হতে শুরু হয়। এই উপনির্বাচনের ফলাফল বিজেপি এবং ইন্ডিয়া জোটের কাছেই ছিল বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বছর ঘুরলেই রয়েছে বাংলায় নির্বাচন। অন্যদিকে কেরলের নিলাম্বুর উপ নির্বাচনের দিকেও বিশেষ নজর ছিল। ওই কেন্দ্রে এবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। ফলে ফলাফলের দিকে বিশেষ নজর ছিল মানুষের। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন আসনে কেমন হল ফলাফল?
কেরলের নিলাম্বুর আসন
এই বিধানসভা আসনটি বামেদের অন্যতম শক্ত ঘাঁটি। অন্যদিকে কেন্দ্রটি এই কেন্দ্রটি প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা ওয়ানারের অন্তগত। ফলে এই কেন্দ্রের উপনির্বাচন ছিল প্রেস্টিজিয়াস ফাইট। আর এই লড়াইয়ে বড় ধাক্কা বাম শিবিরে। পিনরাই বিজয়ন ঘনিষ্ঠ এম স্বরাজকে প্রার্থী করা হলেও মানুষ কংগ্রেসের উপরেই আস্থা রাখে। স্বস্তির জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ। তাৎপর্যপূর্ণ ভাবে এই কেন্দ্রে প্রার্থী দেয় তৃণমূল। বিজয়নের সঙ্গে সংঘাতের জেরে পিভি আনভার যোগ দিয়েছিলেন তৃণমূলে। নিলাম্বুর কেন্দ্রের বিধায়ক ছিলেন আনভার। দলত্যাগের কারনেই ভোট হয় সেখানে। যদিও আনভারের মনোনয়ন ঘিরে সমস্যা হয়। নির্দল হয়ে উপ নির্বাচনে দাঁড়ালেও তাঁর স্থান তৃতীয় পজিশনে।
পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে আপের জয়জয়কার
লুধিয়ানা পশ্চিম উপনির্বাচনে বড় জয় আপের। এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই ছিল। তবে মানুষের রায়ে আপ প্রার্থী সঞ্জীব আরোরা বড় জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যথাক্রমে কংগ্রেস এবং বিজেপি প্রার্থী।
ভোট হয় গুজরাতের দুই আসনে
গত ১৯ জুন গুজরাতের দুই আসনে উপ নির্বাচন হয়। বিজেপি বিধায়কের প্রয়াণের কারণে কড়ী বিধানসভায় ভোট হয়। মোদী রাজ্যে অন্যতম বিজেপির শক্ত ঘাঁটি এটি। আর সেই আসন ফের একবার নিজেদের দখলেই রেখেছে এদিন বিজেপি। যদিও একসঙ্গে গুজরাতের ভিসাভাদর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়। আর এই আসনে আম আদমি পার্টি জয় ছিনিয়ে নিয়েছে। খোদ সে রাজ্যের আপ সভাপতি লড়াইয়ের ময়দানে নেমে ছিলেন। যদিও দীর্ঘ সময় ধরে এই আসন বিজেপির কাছে অধরা রয়েছে। বলে রাখা প্রয়োজন, আপ বিধায়ক ভূপেন্দ্র ভায়ানির পদত্যাগের পরেই গত ১৯ জুন উপ নির্বাচন হয়।
কালীগঞ্জে তৃণমূল ঝড়
