হানা হবে এমন আশঙ্কা ছিল আগেই, কাতার তাদের আকাশসীমা বন্ধ করার কিছুক্ষণ পরই ইরান সেদেশে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে খবর মিলেছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিউজ এজেন্সির তথ্য উল্লেখ করে এই খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই হামলাকে বিজয়ের ঘোষণা বলে উল্লেখ করেছে।
এর কয়েক ঘণ্টা আগেই কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বলেছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরেই থাকতে। বিস্তারিত কিছু না জানালেও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানায়, ‘সতর্কতামূলক কারণে’ এই বার্তা জারি করা হয়েছে। আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রের ওপর ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলায়, ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল আগেই। ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দেখা করে ইরানের পরবর্তী পদক্ষেপে রাশিয়ার সমর্থন চেয়েছেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প খোলাখুলিভাবে ইরানি সরকারকে উৎখাতের সম্ভাবনার কথাও বলেছেন। হামলার পরেই শান্তির বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান,“পশ্চিম এশিয়ায় দাদাগিরি করা ইরান এখন শান্তির পথ বেছে নিক। না হলে ভবিষ্যতের হামলা আরও ভয়াবহ হবে।” ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় দরজায় পৌঁছে গেছে – এমন অভিযোগ তুলে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে ইজরায়েল। সেই হামলায় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এরই জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার চালিয়েছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের রাজধানী দোহার আকাশে ‘আলোর ঝলক’ দেখা গেছে। সেই সঙ্গে শহরজুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে। কাতার এর প্রতিবাদ জানালে ইরান জানিয়েছে এই হামলা কাতার বা সেদেশের জনগণের বিরুদ্ধে নয়।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
