গত কয়েকদিনে একাধিক বার থমকেছে প্রস্তুতি। একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গিয়েছিল অভিযানও। সমস্ত জটিলতা কাটিয়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার ভারতীয় সময় দুপুর ১২ টার কিছু পরে ফ্ল্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ হয়। আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সেটি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল। ফ্ল্যালকন ৯ রকেটের ভিতরের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে শুভাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে দেখা যাচ্ছে। একেবারে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ভারত সহ গোটা দেশ। মহাকাশের উদ্দেশ্যে শুভাংশু, উচ্ছ্বসিত স্ত্রী সহ গোটা পরিবার।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে Axiom Mission-4। ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু নিজেকে এই অভিযানের জন্য গড়ে তুলেছেন। অভিযানের আগে স্ত্রী কামনা শুক্লার জন্য বিশেষ বার্তা দিলেন শুভাংশু। একই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। যেখানে একটি কাচের দেওয়ালের দু’পাশে দু’জনকে দেখা যাচ্ছে। কামনাকে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা যাচ্ছে সেই ছবিতে।
সেখানে কী লিখলেন তিনি?
ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে অভিযানের কথা তুলে ধরে শুভাংশু লিখছেন, ‘এই মিশনের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবারকে সকলকে ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। আর সেখানেই স্ত্রী কামনাকে বিশেষ বার্তা দিয়েছেন শুভাংশু। পোস্টে লিখছেন, সঙ্গী হিসাবে কামনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তোমাকে ছাড়া এর কোনওটাই সম্ভব হত না।’
তিনি শুভাংশু লিখেছেন, কখনও কখনও কাছের মানুষ ভালোবেসে এমন কিছু স্বার্থত্যাগ করে থাকে তা আমরা বুঝতেও পারি না। অন্যদিকে শুভাংশুর বাবা জানিয়েছেন, এই অভিযানে গোটা পরিবার গর্বিত। এই অভিযান যাতে সফল হয় সেই কথাও জানিয়েছেন তিনি। ছেলের মহাকাশ অভিযানে গর্বিত মাও। তিনি জানিয়েছেন, এই দিনটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা ছিল। তবে কামনার
বলে রাখা প্রয়োজন, ১৪ দিনের এই অভিযানের জন্য কয়েকমাস ধরে নানা ট্রেনিং নিতে হয় শুভাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে একাধিক পরীক্ষা চালানোর কথা আছে তাঁদের।
বছর চল্লিশ আগে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পা রেখেছিলেন রাকেশ শর্মা। মহাকাশ থেকে সরাসরি তাঁকে ধরা হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় রাকেশকে প্রশ্ন করেছিলেন, রাকেশ, মহাকাশ থেকে ভারতকে দেখতে পাচ্ছো? কেমন সেই দৃশ্য? জবাবে রাকেশ বলেছিলেন, ‘সারে জাহা সে আচ্ছা!’ সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে চার দশক, ভারতের তিরঙ্গা আবার মহাকাশে।
