লোকে পাপ মুক্তি করতে গঙ্গাস্নান করে শুনেছেন নিশ্চই। কিন্তু স্ত্রীর কাছ থেকে ডিভোর্স জুটতেই যুবক কিনা লিটার-লিটার দুধে স্নান সেরে নিজেকে শুদ্ধ করলেন। ভাবা যায় !
এক যুবকের দুধে স্নানের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি অসমের। ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে তার নাম মানিক আলি। জানা গেছে ওই যুবক ডিভোর্স পাওয়ার পর এমনটি ঘটিয়েছেন। আসামের নলবাড়ি এলাকার বাসিন্দা মানিক জানিয়েছেন, স্ত্রী যেভাবে তাকে মানসিক যন্ত্রনায় ভোগাচ্ছিলেন, তার হাত থেকে আজ তিনি মুক্তি পেয়েছেন। শাপমুক্তি ঘটেছে, তাই দুধ ঢেলে নিজেকে শুদ্ধ করছি। আজ থেকে আমি মুক্ত।
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা গেছে, তাঁর স্ত্রী বিয়ের পর বার-বার নিজের প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যেতেন। কিন্তু আত্মীয়স্বজন-পরিবারের কথা ভেবে বার-বার তাঁকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি। কিন্তু আজ আমার উকিল জানিয়েছেন, আদালত আমার ডিভোর্স মঞ্জুর করেছে। আজ আমার উৎসব পালনের দিন। মানিকের আত্মীয়স্বজন-প্রতিবেশীরাও জানিয়েছেন, বিয়ের পর তাঁর স্ত্রী দু’বার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর একদিকে কিছু মানুষ যেমন মানিককে সমবেদনা জানিয়েছেন আবার অনেকে এভাবে দুধ নষ্ট করার জন্য ধিক্কারও জানিয়েছেন। অনেকেই বলেছেন, যেখানে দেশে বহু মানুষের কাছে দু’বেলার খাবার জোগান নেই সেখানে এবাবে দুধ নষ্ট করা ভীষণ লজ্জার।
