জলখাবারে রোজ রোজ কী বানানো যায় ভেবে ভেবে ক্লান্ত? এমন কিছু যা খেতে ভালো লাগবে, স্বাস্থ্যকর হবে, পেট ভরা থাকবে এবং সবচেয়ে বড় কথা, সহজেই বানানোও যাবে। বাড়িতে তাহলে এবার ট্রাই করে দেখতে পারেন রাওয়া উত্তপম। কীভাবে তৈরি করবেন? রইল রেসিপি।
বাড়িতে চটজলদি রাওয়া উত্তপম বানাতে লাগবে খুব সাধারণ কিছু উপকরণ। ১ সুজির গুঁড়ো (রাওয়া), অর্ধেক কাপ দই, অর্ধেক কাপ জল, অর্ধেক চা চামচ গোটা জিরে, ১টা কাঁচা লঙ্কার কুচি, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজার জন্য তেল, পিঁয়াজ কুচি, আরও কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
কীভাবে বানাবেন? একটা পাত্রে সুজির গুঁড়ো, দই, জল, জিরে, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর নুন নিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে। পরিমাণ মতো জল ব্যবহার করবেন যাতে মসৃণ পেস্ট তৈরি হয়। এরপর একটা তাওয়া বা চাটুতে অল্প তেল দিয়ে তাতে এই মিশ্রণটা এক হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিন। এর ওপরে ইচ্ছা করলে কোনও সবজিও দিতে পারেন। টমেটো কুচি দিতে পারেন ছড়িয়ে। এবার ২-৩ মিনিট সময় দিয়ে দুই পিঠ ভালো করে সেঁকে ভেজে নিন। ব্যাস তৈরি আপনার উত্তপম। একেবারে গোলারুটির আদলে চাটু থেকে তুলে প্লেটে নিন। ওপরে চিজ় ছড়িয়ে পিৎজ়ার মতো খেতে পারেন। অথবা এর সঙ্গে নারকেলের চাটনি আর সাম্বার দিয়ে খেতে পারেন দক্ষিণ ভারতীয় কায়দায়।
আরও পড়ুন
রাওয়া অর্থাৎ সুজি দিয়ে তৈরি এই জলখাবার অত্যন্ত স্বাস্থ্যকর। এতে আয়রন, ফাইবার, ভিটামিন বি-এর আধিক্য থাকে। যদি ওজন নিয়ন্ত্রণে রেখে খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রেও এই আইটেম উপকারী। হজমেও সাহায্য করে রাওয়া উত্তপম। ফ্যাটের পরিমাণ এতে কম থাকে, সেই সঙ্গে প্রোটিন ও ফাইবার বেশি থাকায় হজম সহজেই হয়, পেট ভরে, ক্যালোরি ইনটেক নিয়ন্ত্রণে রাখে। অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে প্রদাহের সম্ভাবনা কমায়। সুজি দিয়ে উপমা বানিয়েও খেতে পারেন।
