By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ১৮ পূর্ণ করল নাসিরউদ্দিন শাহ পরিচালিত একমাত্র ছবি, আর কেন পরিচালনায় এলেন না অভিনেতা?
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিনোদন > ১৮ পূর্ণ করল নাসিরউদ্দিন শাহ পরিচালিত একমাত্র ছবি, আর কেন পরিচালনায় এলেন না অভিনেতা?
বিনোদন

১৮ পূর্ণ করল নাসিরউদ্দিন শাহ পরিচালিত একমাত্র ছবি, আর কেন পরিচালনায় এলেন না অভিনেতা?

Jazzbaat 24 Bangla
Last updated: July 22, 2025 10:16 am
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
১৮ পূর্ণ করল নাসিরউদ্দিন শাহ পরিচালিত একমাত্র ছবি,
SHARE
১৮ পূর্ণ করল নাসিরউদ্দিন শাহ পরিচালিত একমাত্র ছবি, আর কেন পরিচালনায় এলেন না অভিনেতা?
👁️ 2
WhatsApp Share on WhatsApp

৭৫ পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ্। তবে এখনও মঞ্চ থেকে বড়পর্দা, সর্বত্র তাঁর অবাধ দাপুটে উপস্থিতি। তিনি মঞ্চে থাকলে মোহিত হন আট থেকে আশি। কিন্তু জানেন কি, অভিনেতা একবার পরিচালকের আসনেও বসেছিলেন? আজ থেকে ১৮ বছর আগে একটি ছবি তৈরি করেছিলেন তিনি, ‘ইউঁ হোতা তো কেয়া হোতা’। এটিই নাসিরউদ্দিন শাহ পরিচালিত একটিমাত্র সিনেমা। এই ছবির ক্লাইম্যাক্স হয়েছিল ট্যুইন টাওয়ারে। কিন্তু সেই অভিজ্ঞতা নাকি এতোই দুঃসহ ছিল, অভিনেতা ঠিক করেছিলেন আর কোনওদিন পরিচালনা করার চেষ্টা করবেন না।

সেই ছবিরই মুক্তির আগে এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিনকে প্রশ্ন করা হয় যে কর্মজীবনের এত দেরিতে এসে পরিচালনার কাজে হাত দিলেন কেন তিনি। অভিনেতা বলেন, ‘কারণ খুব সহজ যে এতোদিন মনে হয়নি সঠিক সময় এসেছে বলে। আমার মনে আছে আর পাঁচটা বাচ্চার মতোই আমিও স্বপ্ন দেখতাম যে নিজে ছবি পরিচালনা করব যার মুখ্য চরিত্রে আমিই অভিনয় করছি। ১৯ বছর বয়সে কিছু আইডিয়া ছিল আমার, যেগুলো এখনও পরিচালনা করতে চাইব। কিন্তু এর আগে কখনও আমি চলচ্চিত্র পরিচালক হতে চাইনি। আমি শুধুই অভিনয় করতে চেয়েছি। আমার কোনও বক্তব্য রাখার ছিল না, কোনও উত্তপ্ত বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ছিল না। আমি চেয়েছিলাম পরিচালনা নিজে থেকে হোক। সেই কারণে ‘ইউঁ হোতা তো কেয়া হোতা’ তৈরি হতে এতোটা সময় লাগল।’

জাজবাত বাংলায় আরও পড়ুন

সেটে গুরুতর অসুস্থ অভিনেত্রীর শাশুড়ি, বাতিল রাঘব-পরিণীতির কপিল শর্মার সঙ্গে শ্যুটিং

এই ছবির পরিবেশনা হয়েছিল খানিক অন্যভাবে। তিনি বলেন, ‘এতে চারটি গল্প রয়েছে, প্রত্যেকটিকেই প্রেম কাহিনি বলা চলে, যেখানে বিবিধ বয়সের যুগলের গল্প রয়েছে। টিনএজ যুগল, আরও একটু বয়সে বড় এক জুটি, তারপর একজন পুরুষ যিনি বয়সে অনেকটা বড় এক নারীর প্রতি আকৃষ্ট, এবং অবশেষে মধ্য বয়সী এক জুটি। সকলের গল্প এবং প্রত্যেক চরিত্র একে অপরের সঙ্গে মিলিত হয় শেষে। এভাবে টুকরো করে গল্প বলায় নতুন কিছু নেই। মণি রত্নম ‘যুবা’য় সম্প্রতি সেটাই করেছেন। এবং অনেকদিন আগে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘মুসাফির’ও এভাবেই তৈরি। এছাড়া একইভাবে তৈরি হয়েছে ইতালিয় ছবি ‘ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো’ও। ‘উইম্যান টাইমস ৭’ ছবিটি ৭টা গল্প নিয়ে তৈরি। আমার সবসময়েই এমন পর্বে বিভক্ত ছবি দারুণ লাগে।’

তবে প্রেক্ষাগৃহে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি নাসির পরিচালিত এই ছবি। ফলে ছবি পরিচালনার বিরুদ্ধ পথই বেছে নেন নাসিরউদ্দিন। যদিও ছবি পরিচালনা তিনি খুবই উপভোগ করেছিলেন, তা নিজেই স্বীকার করেছিলেন সাক্ষাৎকারে। কিন্তু প্রথম ছবিতেই অসাফল্য তাঁকে একেবারেই অন্য় ভাবনা পোষণ করতে বাধ্য করে একপ্রকার।

You Might Also Like

বনগাঁ কাণ্ডে মিমিকে আইনি নোটিস, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

মস্তিষ্কে রক্তক্ষরণ, ভেন্টিলেটরে সেলিম খান! আজই হবে অস্ত্রোপচার

এথেন্সে ‘তেহরান’-এর প্রযোজক ডানা ইডেনের রহস্যময় মৃত্যু

ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ, আগামী শুনানি পর্যন্ত জেলেই ঠাই শমীকের

সোহমের বিরুদ্ধে থানায় ৬৮ লক্ষ টাকা বকেয়ার অভিযোগ

TAGGED: Entertainment News, Naseeruddin Shah, Yun Hota To Kya Hota

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ভারতের প্রাক্তন ওপেনারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ আফ্রিদির শিখর ধাওয়ানের জন্যই বাতিল ভারত-পাক দ্বৈরথ! ভারতের প্রাক্তন ওপেনারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ আফ্রিদির
Next Article ‘আগে জয় শ্রী রাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী’, ২১ এর মঞ্চ থেকে পদ্ম উৎখাতের ডাক অভিষেকের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
রাজ্য February 19, 2026
রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
দেশ বিদেশ February 19, 2026
খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
দেশ February 19, 2026
রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
রাজ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
  • রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
  • খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
  • রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?