বাংলাদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার তাঁকে ফাঁসাতে চাইছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন তিনি। নিজের ফেসবুক পেজে হাসিনা পুত্র ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন, “এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।”
গত বছরের জুলাই আন্দোলনের জেরে শুধু সরকারের পতনই নয়, দেশ ছাড়া হতে হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর সময়কালেই তৈরি হওয়া দুর্নীতি দমন কমিশন এখন শেখ হাসিনার বিরুদ্ধেই নানা মামলা দায়ের করেছে। তথ্য জানাচ্ছে, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মোট ১৫২টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এমন পরিস্থিতিতে হাসিনা পুত্রর অভিযোগ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করতে মুখে ফেলতেই পরিবারের ভার্জিনিয়ার বাড়ির ঠিকানা ফাঁস করা হচ্ছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অভিযোগের জবাব দিতে গিয়ে হাসিনা পুত্র লিখেছেন, “আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই—একটিই আমার, এবং সেটা আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে।” তিনি আরও লিখেছেন, “আমি কোনও সরকারি কর্মচারী নই। আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে কর দিয়ে বসবাস করি।এফবিআই আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি।”
আরও পড়ুন
‘ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না: এমন হুঁশিয়ারি দিয়ে তিনি তাঁর দীর্ঘ পোস্টে লিখেছেন, “আমেরিকার বাস্তবতা হল—এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনও সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম।”
