By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ‘খেলব না’, অনড় হরভ্জনরা, বাতিলের পথে ভারত-পাক সেমিফাইনাল
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > ময়দান > ‘খেলব না’, অনড় হরভ্জনরা, বাতিলের পথে ভারত-পাক সেমিফাইনাল
ময়দান

‘খেলব না’, অনড় হরভ্জনরা, বাতিলের পথে ভারত-পাক সেমিফাইনাল

Jazzbaat 24 Bangla
Last updated: July 30, 2025 2:47 pm
Jazzbaat 24 Bangla
Share
3 Min Read
SHARE
‘খেলব না’, অনড় হরভ্জনরা, বাতিলের পথে ভারত-পাক সেমিফাইনাল
👁️ 2
WhatsApp Share on WhatsApp

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে যে পথে হেঁটেছিলেন ভারতীয় প্রাক্তনীরা, সেমি ফাইনালেও সেই একই পথে হাঁটতে চলেছেন তাঁরা। অর্থাৎ বয়কটের পথ। মঙ্গলবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের মরণ-বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নের বিরুদ্ধে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সঙ্গে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। তাতেই নিশ্চিত হয়ে যায় সেমিতে ভারত-পাক দ্বৈরথ। তবে সূত্রের খবর, গ্রুপ লিগের মতো সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইছেন না একাধিক ভারতীয় ক্রিকেটার। ফলে বাতিল হয়ে যেতে পারে এই ম্যাচ।

ভারতকে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এই বিষয়টি নিশ্চিত হতেই বিতর্কের মেঘ যখন নতুন করে দানা বাঁধতে শুরু করে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নেয় ভারতের একটি স্পনসরকারী সংস্থা। Ease My Trip নামক উক্ত সংস্থা জানিয়ে দেয়, চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে আর তারা ভারতের স্পনসর থাকছে না। মঙ্গলবার সকালেই সংস্থাটির কর্ণধার নিশান্ত পিট্টি সমাজ মাধ্যমে লেখেন, “পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল কেবল একটি ম্যাচ নয়। ক্রিকেট এবং সন্ত্রাসবাদ হাতে হাত মিলিয়ে চলতে পারে না। আমরা ভারতের সঙ্গে আছি। কিন্তু সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন একটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনও ইভেন্টকে সমর্থন করতে পারি না‌।”

এই ঘটনার পরই জল্পনা তৈরি হয়েছিল বৃহস্পতিবার বার্মিংহামের ভারত-পাক দ্বৈরথকে ঘিরে। অবশেষে অবসান ঘটতে চলেছে সেই জল্পনার। উক্ত সূত্রটি জানিয়েছে, পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে গ্রুপ লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বয়কটের পথে হেঁটেছিলেন শিখর ধাওয়ান, হরভজন সিং, পাঠান ভাইরা। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একই নীতি অবলম্বন করতে চলেছেন ভারতের ‘বুড়োরা’ । বেশিরভাগ ক্রিকেটারই এই ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছেন। ফলে কার্যত ভেস্তে যাওয়ার পথে বার্মিংহামের প্রথম সেমিফাইনাল।

গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলার কথা ছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের। কিন্তু ম্যাচের আগে খেলাটি বাতিলের অনুরোধ জানিয়ে আয়োজকদের একটি চিঠি লিখেছিলেন শিখর ধাওয়ান। এরপর একে একে এই ম্যাচ থেকে সরে দাঁড়ান সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিংরাও। আর তারপরই ম্যাচ বাতিলের ঘোষণা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। কিন্তু এ বার লড়াইটা সেমি ফাইনালে। ভারত যদি সত্যি সত্যিই ম্যাচ বয়কট করে। আর তার জেরে যদি সত্যিই বাতিল হয়ে যায় সেমি ফাইনালে, তখন কী হবে প্রতিযোগিতার ভবিষ্যৎ?

গ্রুপ লিগের ম্যাচ বাতিল হওয়ার পর পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খান জানিয়েছিলেন, নক আউট পর্বে যদি দু’দল ফের মুখোমুখি হয়ে যায় সেক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থাই এ বার নেওয়া হতে চলেছে বলে জানিয়েছে সূত্রটি। ভারত যদি ম্যাচ বয়কট করে তা হলে পাকিস্তানকে এক রকম ওয়াক ওভারই দেওয়া হবে বলে জানা গিয়েছে। কারণ চলতি টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি শাহিদ আফ্রিদির দল। ফলে সেমিফাইনাল বাতিল হয়ে গেলে নিয়মানুসারে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে তারা। অন্যদিকে ম্যাচ না খেলেই বিদায় নিতে হবে ভারতকে।

You Might Also Like

শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

EPL নাটক! লিডার আর্সেনাল দুই গোলে এগিয়ে থেকেও হার এড়াতে পারল না

ঈশান কিষাণ ও অদিতি হুন্ডিয়ার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন

অভিষেকেই জোড়া গোল, এজেজ্জারিকে ঘিরে নতুন আশার আলো দেখছে ইস্টবেঙ্গল

TAGGED: Ease My Trip, IND Vs PAK, India Champions, Pakistan Champions, WCL Semi Final, World Championships of Legends 2025

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article নোট-কাণ্ডে বিচারপতি ভার্মাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের, স্মরণ করানো হল জাতির প্রতি দায়িত্বের কথা
Next Article একটি সহজ উপায়ে পর্দা ফাঁস নকল আধার কার্ডের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
রাজ্য February 19, 2026
নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
রাজনীতি February 19, 2026
বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
রাজ্য February 19, 2026
আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
মহানগর সুস্বাস্থ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
  • নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
  • বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
  • আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
  • শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?