ভারতের উপর শুল্ক চাপানোর ফলে চরম ক্ষতির মুখে পড়েছে রাশিয়ার অর্থনীতি। দাবি ট্রাম্পের। মঙ্গলবার ট্রাম্প বলেন, এই মুহূর্তে রাশিয়ার আর্থিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। মার্কিন শুল্ক ছাড়াও নানা প্রকার আর্থিক নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে এসে দঁড়িয়েছে। ১৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগেই মস্কোকে কটাক্ষ ট্রাম্পের। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, তাঁর মনে হয় রাশিয়ার উচিত নিজেদের অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দেওয়া। রাশিয়া এক বিশাল দেশ। ওদের সামনে উন্নতির প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু মার্কিন শুল্ক-সহ বিভিন্ন প্রকার আর্থিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। সরাসরি ভারতের নাম না করে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। নিশ্চিতভাবে রাশিয়ার অর্থনীতির উপর এটা বড় ধাক্কা। ট্রাম্প তাঁর এই মন্তব্যে বোঝাতে চেয়েছেন, তিনি একইসঙ্গে ভারত ও রাশিয়ার মতো দুই বৃহৎ শক্তিকেই দমাতে পেরেছেন।
উল্লেখ্য, প্রথমে আমেরিকা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল। কিন্তু তাঁর পরামর্শ অমান্য করে ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে আরও অতিরিক্ত ২৫ শতাংশ অর্থাৎ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে ট্রাম্পের এই শুল্ক চাপানোর সিদ্ধান্তকে আমল দিতে চাইছে না ভারত। দিল্লির বলছে, কে কী বলল তাতে কিছু এসে যায় না। দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ভারত। তাই তারা রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে। কোনও একটি সার্বভৌম দেশের উপর এই হস্তক্ষেপ দুর্ভাগ্যজনক বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
