‘পুজোর আগে বাংলার মানুষ দেদার কেনাকাটা করুন। কারণ মহালয়ার পরের দিন থেকেই সারাদেশেই সর্বসাধারণের নিত্য ব্যবহারযোগ্য পণ্যে জিএসটি কমে যাচ্ছে। ‘
বৃহস্পতিবার ন্যাশনাল লাইব্রেরিতে নব প্রজন্মের জিএসটি ( new generation GST) অনুষ্ঠানে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, আগে ১২ শতাংশে থাকা সামগ্রীর ৯৯ শতাংশ এখন ৫ শতাংশ জিএসটির আওতায় চলে এসেছে। এমনকী মধ্যবিত্তের বাইক, গাড়ির জিএসটি কমছে।
নির্মলা জানান, জিএসটি পুর্নবিন্যাসের ফলে রাজস্ব ক্ষতি হবে ২ লক্ষ কোটি টাকা। তবে, জিনিসপত্রের দাম কমার ফলে বিক্রিবাটা বড়বে। ফলে তা পুষিয়ে যাবে এবং দেশের অর্থনীতি মজবুত হবে।
এদিকে আগে থেকেই প্রশ্নের তালিকা জমা নেওয়া হয়েছিল।এদিন অর্থমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর সেই সব প্রশ্নের মধ্যে যেটি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হল – জিএসটি কমলেও সাধারণ মানুষ তার সুবিধা পাবে কি না? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, সহমর্মিতার পরিসর গড়ে তুলতে সরকার সচেষ্ট। ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা শুরু হয়েছে।
