সামনে প্রায় ৬৫ হাজার মানুষ,এক শোকাবহ পরিবেশ, হামলাকারীর গুলিতে নিহত চার্লি কার্কের স্মরণসভায় মজার নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট।আসলে ডোনাল্ড ট্রাম্প কখন যে কী করবেন বা কী করতে চলেছেন তা আগে থেকে বলা সম্ভব নয়।অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত অতি রক্ষণশীল চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের এই হঠাৎ ‘নেচে’ ওঠা মেনে নিতে পারছেন না অনেকেই।
রবিবার কার্কের স্মরণসভার অনুষ্ঠানে ট্রাম্প ছিলেন শেষ বক্তা। ট্রাম্পের অতি কাছের মানুষ বলে পরিচিত চার্লি কার্ককে ১০ সেপ্টেম্বর উটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চালিয়ে হত্যা করে এক বন্দুকবাজ।২২ বছর বয়সি উটাহের বাসিন্দা টাইলার রবিনসনকে ‘খুনী’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্মরণ অনুষ্ঠানে ট্রাম্প চার্লি কার্কের জীবনের প্রশংসা করেন আবেগপূর্ণ ভাষায়। তিনি বলেন “ চার্লি এখন আমেরিকার স্বাধীনতার শহিদ।” তিনি আরও বলেন, “ এখানে উপস্থিত সবাইয়ের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা কেউই চার্লিকে কোনওদিন ভুলব না। ইতিহাসও এখন আর ভুলবে না।”
স্মরণসভায় হঠাৎই গানের সঙ্গে ‘নাচে’ মেতে ওঠেন তিনি।অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটিতে দেখা যাচ্ছে কোরাস ব্যান্ড যখন ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গানটি গাইছে তখন ঠোঁট মিলিয়ে নেচে উঠছেন ট্রাম্প। প্রয়াত চার্লির স্ত্রী এরিকা কার্ককে সেখানে চোখে জল নিয়েই অবাক হয়ে হাসতে দেখা যায়। তবে নেটিজেনরা ট্রাম্পের এই আচরণের কড়া সমালোচনা করেছেন।
একজন এক্স ব্যবহারকারী মর্গান জে. ফ্রিম্যান লিখেছেন, “এটাকে অনুপযুক্ত বললে কম বলা হয়।”
ট্রাম্পইজমের অন্যতম প্রচারক চার্লি কার্কের স্মরণ অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির বহু সদস্য ও আইনসভার মেম্বার উপস্থিত ছিলেন। টেক বিলিয়নেয়ার ইলন মাস্ককেও ট্রাম্পের পাশে বসে থাকতে দেখা যায়।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
