By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বাংলায় নিঃশব্দ ‘বিপ্লব’, ২০২৬-এর ঘুঁটি সাজিয়ে ফেলল বিজেপি, বড় দায়িত্ব পাচ্ছেন দেব!
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > বাংলায় নিঃশব্দ ‘বিপ্লব’, ২০২৬-এর ঘুঁটি সাজিয়ে ফেলল বিজেপি, বড় দায়িত্ব পাচ্ছেন দেব!
রাজনীতিরাজ্য

বাংলায় নিঃশব্দ ‘বিপ্লব’, ২০২৬-এর ঘুঁটি সাজিয়ে ফেলল বিজেপি, বড় দায়িত্ব পাচ্ছেন দেব!

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: September 27, 2025 11:39 am
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
বাংলায় নিঃশব্দ ‘বিপ্লব’, ২০২৬-এর ঘুঁটি সাজিয়ে ফেলল বিজেপি, বড় দায়িত্ব পাচ্ছেন দেব!
👁️ 4
WhatsApp Share on WhatsApp

ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পশ্চিমবঙ্গের নির্বাচনী সহ প্রভারী হিসেবে নিযুক্ত করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে তাঁকে পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকায় আনার সিদ্ধান্তের পিছনে বিজেপির বিশেষ কারণ রয়েছে। প্রথম জীবনে দিল্লির কর্মী থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আর এখন লোকসভা সাংসদ—বিপ্লব কুমার দেবের যাত্রাপথই তা প্রমাণ করে।

২০১৫ সালে ত্রিপুরার রাজনীতিতে প্রবেশ করেন বিপ্লব দেব। সেই সময়ে ওই রাজ্যে কার্যত অস্তিত্বহীন ছিল বিজেপি, মণ্ডল সভাপতি পর্যন্ত ছিলেন না। বিপ্লবের ‘মিসড কল’ ক্যাম্পেইনের মাধ্যমে দলে ১.৫ লাখেরও বেশি মানুষ যোগ দেন। নতুন সদস্যদের নিজে ফোন করে বিজেপিতে যোগ দিতে উৎসাহ প্রদান করতেন । এমনকী অনেক সময় সিপিএম নেতাদের বাড়িতেও গিয়েছিলেন তিনি, যাদের পরিবার বিজেপিতে যোগ দিয়েছিল।

অবিরাম পরিশ্রমের পুরস্কার আসে ২০১৬ সালে, যখন অমিত শাহ তাঁকে ত্রিপুরা বিজেপির সভাপতি করেন। মাত্র দুই বছরের মধ্যে ছবিটা পাল্টে দেন বিপ্লব। ২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের মধ্যে ৩৬টিতে জয়ী হয়ে বিজেপি শেষ করে দেয় ২৫ বছরের বাম শাসন। প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব।

২০২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরা(পশ্চিম) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। ৮,৮১,৩৪১ ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হারান ৬,১১,৫৭৮ ভোটে, যা ছিল ওই আসনের ইতিহাসে অন্যতম বড় ব্যবধান। এরপরই তাঁকে দায়িত্ব দেওয়া হয় হরিয়ানা বিধানসভা নির্বাচনের সহ-প্রভারি হিসেবে।

তখন হরিয়ানায় প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা আর লোকসভায় দুর্বল ফলাফলের কারণে বিজেপির ক্ষমতা ধরে রাখা ঝুঁকির মুখে ছিল। ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে বিপ্লব দেবের কৌশল বিজেপিকে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয় এনে দেয়। আবারও প্রমাণিত হয় তাঁর সংগঠন গড়ে তোলার দক্ষতা।

এবার পশ্চিমবঙ্গে তাই বিপ্লবকেই বাজি ধরেছে বিজেপি। দলের অন্দরে অনেকে বলছেন, ত্রিপুরা ও বাংলার রাজনীতিতে মিল রয়েছে—দীর্ঘদিনের বাম প্রভাব। এক বিজেপি নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের হটিয়ে ক্ষমতায় এলেও এখন তাঁর তৃণমূল কংগ্রেস সেই পুরনো শাসনের প্রতিচ্ছবি। এমন প্রভাবশালী মতাদর্শকে হারাতে বিপ্লব দেবের মতো নেতা দরকার, যিনি নিজে দীর্ঘদিনের বাম শাসন ভাঙার অভিজ্ঞতা অর্জন করেছেন।”

রাজনীতিতে প্রতীকও কৌশলের মতোই গুরুত্বপূর্ণ। বিপ্লব দেবকে সামনে এনে বিজেপি বোঝাতে চাইছে—সংগঠন, ধৈর্য আর নেতৃত্বের জোরে তারা বঙ্গভূমিতেও লড়াই করতে প্রস্তুত।

তবে এই পদক্ষেপ কতটা সফল হবে, তা সময়ই বলবে। কিন্তু বিজেপির দৃষ্টিতে বিপ্লব দেবের দায়িত্ব দেওয়া নিছকই কৌশল নয়, বরং প্রতীকী বার্তাও বটে।

You Might Also Like

শিলংয়ের সাংসদ রিকি সিংকনের আকস্মিক মৃত্যু

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া

নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?

বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে

সেলিমকে সরাসরি নিশানা প্রতীক উরের

TAGGED: Assembly election, Biplab Deb, BJP leader, Election in-charge, Left rule, TMC regime, Tripura ex CM, west bengal

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article মায়ের সামনেই শিশুর মাথা কেটে ফেলল যুবক! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের
Next Article ওড়িশায় মোদির বড় ঘোষণা: দেশজুড়ে ৬০ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া February 20, 2026
পাক-ভূমিতে আটক জওয়ান পূর্ণম কুমার সাউ পুনর্বহাল
দেশ February 20, 2026
মহম্মদ ইউনূস যমুনা সরকারি বাসভবন ছাড়ছেন, কোথায় থাকবেন ভবিষ্যতে?
বিদেশ February 20, 2026
শিলংয়ের সাংসদ রিকি সিংকনের আকস্মিক মৃত্যু
রাজ্য February 20, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া
  • পাক-ভূমিতে আটক জওয়ান পূর্ণম কুমার সাউ পুনর্বহাল
  • মহম্মদ ইউনূস যমুনা সরকারি বাসভবন ছাড়ছেন, কোথায় থাকবেন ভবিষ্যতে?
  • শিলংয়ের সাংসদ রিকি সিংকনের আকস্মিক মৃত্যু
  • CAA নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়ের পথে মামলা

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?