
২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের আগে ভারতের সোনা ও রুপোর বাজারে অস্বাভাবিক পতন লক্ষ্য করা গেছে। মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবচেয়ে বড় দাম কমা। বাজেট পেশের আগের রাতেই বিশ্বব্যাপী সোনার বিক্রি বন্ধ থাকলেও রাতারাতি সোনার দাম ৯ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৩৮,৬৩৪ টাকা। একইভাবে রুপোর দামও প্রতি কেজিতে ২৬৫,৬৫২ টাকা হয়ে গেছে, যা প্রাথমিক লেনদেনে ৬ শতাংশেরও বেশি পতন নির্দেশ করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সোনার উপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার সম্ভাবনা জল্পনা বাড়িয়েছে। এতে দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,০০০ থেকে ৩,০০০ টাকা কমতে পারে। রুপোর দামও প্রতি কেজিতে প্রায় ৬,০০০ টাকা হ্রাস পেতে পারে।
বাজেট ঘোষণার আগে থেকেই এই পতনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা এ খবরের পর সোনায় লেনদেন বাড়াতে বা নতুন ক্রয় করার আগে সতর্ক হচ্ছেন। বাজার বিশ্লেষকরা বলছেন, আমদানি শুল্ক কমলে আগামী সপ্তাহগুলোতে সোনা-রুপোর দাম আরও স্থিতিশীল হতে পারে। তাই বাজেট ও শুল্ক পরিবর্তনের সিদ্ধান্তের দিকে এখন সকলের দৃষ্টি থাকবে।
