
জীবন উত্থান-পতনের এক অনন্য মিশেল। চলার পথে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা আমাদের থমকে দেয়। তবে জ্যোতিষশাস্ত্রের আগাম আভাস আমাদের মানসিকভাবে কিছুটা প্রস্তুত করতে পারে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬, দেখে নিন আপনার আজকের দিনটি কেমন কাটবে।
মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। বাবার পরামর্শ নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। শরীরের প্রতি যত্ন নিন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে সময় কাটালে পারিবারিক বন্ধন দৃঢ় হবে।
বৃষ রাশি: দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। তবে আর্থিক বিষয়ে সচেতন হোন, কারণ ব্যয়ের যোগ রয়েছে। স্ত্রীর কাজে অযথা হস্তক্ষেপ করবেন না, এতে শান্ত পরিবেশ বিঘ্নিত হতে পারে।
মিথুন রাশি: পুরোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দদায়ক সময় কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন।
কর্কট রাশি: অতীতের অপব্যয়ের খেসারত দিতে হতে পারে, তাই আজ থেকেই বুঝে খরচ করুন। আর্থিক টানাপড়েন থাকলেও আপনার মেজাজ ফুরফুরে থাকবে।
সিংহ রাশি: অতীতে করা কোনো বিনিয়োগ থেকে আজ মুনাফা পেতে পারেন। খারাপ অভ্যাস বর্জন করার এখনই সেরা সময়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি জীবনসঙ্গীকেও গুরুত্ব দিন।
কন্যা রাশি: সঞ্চয়ের দিকে নজর দিন, এটি ভবিষ্যতে কাজে দেবে। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। দিনশেষে নিজের জন্য কিছুটা একান্ত সময় বের করে নিন।
তুলা রাশি: আয় বাড়লেও পাল্লা দিয়ে বাড়বে খরচ। ঘরোয়া কাজের দিকে নজর দেওয়া প্রয়োজন। প্রিয় মানুষকে মনের কথা বলার জন্য আজ ভালো দিন।
বৃশ্চিক রাশি: ধৈর্য ধরলে আজ সাফল্যের দেখা পাবেন। অজানা কোনো উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। তবে যৌথ ব্যবসায় আজ না নামাই ভালো।
ধনু রাশি: ভবিষ্যতের কথা ভেবে আর্থিক পরিকল্পনা শুরু করুন। সঞ্চয় আপনার মূল শক্তি হয়ে দাঁড়াবে। সন্তানদের পড়াশোনায় সময় দিতে হতে পারে।
মকর রাশি: বুদ্ধিমত্তার জোরে আটকে থাকা পাওনা আদায় করতে পারবেন। আপনার উন্নতি দেখে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সতর্ক থাকুন। কঠোর পরিশ্রমই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে।
কুম্ভ রাশি: পরিবারের গোপন কোনো খবরে অবাক হতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজ মনঃসংযোগের দিন। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে।
মীন রাশি: বিশেষ কোনো ব্যক্তির প্রভাবে আপনার চিন্তাধারায় বড় পরিবর্তন আসতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আজ শৈশবের কোনো শখের কাজে মেতে উঠতে পারেন।।

