By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজ্য > বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
রাজ্য

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: February 19, 2026 4:53 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
👁️ 17
WhatsApp Share on WhatsApp

আরও একধাপ এগিয়ে গেল বাংলা! ফের আরও একবার বিশ্বমঞ্চে স্বীকৃতি আদায় পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গের ‘মাটির সৃষ্টি’ প্রকল্প এবং বাংলার তিন ধরনের সুগন্ধি চাল রাষ্ট্রপুঞ্জের (FAO) পক্ষ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

বাংলার কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক দরবারে শ্রেষ্ঠত্বের শিরোপা আগেই পেয়েছিল। এবার রাজ্যের পশ্চিমাঞ্চলের রুক্ষ ও অনুর্বর জমিকে উর্বর করে তোলার লক্ষ্যে শুরু হয়েছিল ‘মাটির সৃষ্টি’ প্রকল্প। এবার সেই প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। বলা বাহুল্য এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমাঞ্চলের রুক্ষ জমিকে উর্বর ও বহুফসলি করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। তবে শুধু মাটির সৃষ্টি’ প্রকল্পই নয়, একইসঙ্গে দেশব্যাপী খ্যাত তিন সুগন্ধি চাল যথা গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুর আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ (Food & Culture Heritage) হিসেবে ভূষিত হয়েছে। আর এনিয়ে উচ্ছসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,
অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, UN আবারও আমাদের একটি পথিকৃৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে। ইউনাইটেড নেশনসের Food and Agriculture Organization (FAO) আমাদের ‘মাটির সৃষ্টি’ কর্মসূচীকে দিয়েছে এই আন্তর্জাতিকভাবে মূল্যবান স্বীকৃতির শংসাপত্র।

আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা যে পথপ্রদর্শক ‘মাটির সৃষ্টি’ প্রকল্প শুরু করেছিলাম, তার বিপুল সাফল্যের জন্যই আন্তর্জাতিক স্তরের এই প্রশংসাপত্র। তিনি আরও লেখেন, প্রাকৃতিক ঐতিহ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর এই বহুমুখী প্রকল্পটিকে একটি অনন্য জনমুখী উদ্যোগ হিসেবে UN স্বীকৃতি দিল।

‘মাটির সৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে, এক অনন্য বীক্ষায়, আমরা জমি, সেচ এবং পঞ্চায়েত ব্যবস্থার নানা প্রকরণকে এক সূত্রে গেঁথেছি। আমাদের মূল লক্ষ্য থেকেছে পশ্চিমাঞ্চলের রুক্ষ, অনুর্বর এবং একফসলি জমিকে উর্বর, বহুফসলি, ও বছরভর চাষযোগ্য করে তোলা। সুজলা ও উর্বর এইসব জমিতে এখন শাকসবজির ফলন ও ফলের চাষও হচ্ছে। পুকুর খনন ও অন্যান্য নতুন সেচ ব্যবস্থার মাধ্যমে জলের জোগান নিশ্চিত করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং গ্রামীণ পরিবারগুলির আয় বহুগুণ বেড়েছে।এছাড়াও আমি আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি যে, UN (FAO) এর পাশাপাশি বাংলার বিখ্যাত সুগন্ধি চাল— গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকে আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে পাওয়া এই সার্টিফিকেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং আমাদের খাদ্য সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এইসব আন্তর্জাতিক সম্মান বাংলার কাজের এক বিশাল স্বীকৃতি।এই গৌরব আমি গ্রামবাংলার সকল মানুষ, বিশেষ করে বাংলার কৃষক ভাই-বোনদের উৎসর্গ করছি।

বলা বাহুল্য দেশ জুড়ে গোবিন্দভোগ চালের জনপ্রিয়তা নতুন কিছু নয়, এই চালের চাহিদা তুঙ্গে। তবে এখন নদিয়া, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে এই চালের চাষ হয়ে থাকে। যদিও তুলাইপাঞ্জি চাল এটি উত্তরবঙ্গের চাল। উত্তরবঙ্গ বাসীর গর্ব এই সুগন্ধি চাল।
উত্তর দিনাজপুর সহ চারিপাশের এলাকায় এই চালের চাষ হয় ব্যাপকভাবে। অপরদিকে, কনকচূড় দক্ষিণ ২৪ পরগনায় চাষ হয়। তবে পশ্চিমবঙ্গে সব জায়গায় এই তিন চাল কিনতে পাওয়া যায়। রাষ্ট্রপুঞ্জের তরফে বাংলা খ্যাত এই তিন সুগন্ধী চালকে স্বীকৃতি দেওয়া যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে সন্দেহ নেই।

You Might Also Like

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া

বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে

রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা

ভোটের আগে হুমায়ুন শিবিরে নোটিস-বোমা

তথ্য চুরি নাকি তল্লাশির নিয়মিত অভিযান? সুপ্রিম কোর্টে নজর আজ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
Next Article সেলিমকে সরাসরি নিশানা প্রতীক উরের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
রাজ্য February 19, 2026
নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
রাজনীতি February 19, 2026
বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
রাজ্য February 19, 2026
আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
মহানগর সুস্বাস্থ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
  • নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
  • বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
  • আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
  • শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?