
পশ্চিমবঙ্গে আজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, এসআইআর (Special Intensive Revision) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। তালিকায় প্রায় ৭ কোটি ৮ লাখ মানুষের নাম থাকতে পারে, কিন্তু সকলের যোগ্যতা যাচাই এখনও সম্পন্ন হয়নি। তাই সকলের নাম তালিকায় থাকবে, তবে নামের পাশে স্ট্যাটাস লেখা থাকবে।
তিন ধরনের স্ট্যাটাস থাকবে: যাদের নাম বৈধ বা যোগ্য, তারা ভোট দিতে পারবেন। যাদের নাম যাচাই প্রক্রিয়াধীন, তাদের নামের পাশে ‘অমীমাংসিত’ বা ‘Under Adjudication’ লেখা থাকবে। এই ভোটাররা যদিও চূড়ান্ত তালিকায় রয়েছেন, তবুও তারা এখনও ভোট দিতে পারবে না। তাদের নথি যাচাইয়ের পর নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে, যেখানে নাম থাকলে ভোটাধিকার নিশ্চিত হবে।
যাদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে। এই ভোটাররা এখন ভোট দিতে পারবেন না, তবে ভবিষ্যতে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন।
