Jazzbaat24Bangla • Beta

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। নিরাপত্তা পর্ষদের এক জরুরি বৈঠকে এই আক্রমণকে রাষ্ট্রসঙ্ঘের সনদ ও আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধের পথ কোনও সমাধান নয়। তিনি সংঘাত ভুলে অবিলম্বে সব পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। তবে শুধু যৌথ হামলা নয়, তেহরানের পক্ষ থেকে চালানো পাল্টা আঘাতেরও সমালোচনা করেছেন গুতারেস।
তাঁর মতে, ইরানের এই প্রত্যাঘাতের ফলে বাহরিন, ইরাক, জর্ডন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সংযম প্রদর্শনের ওপর জোর দিয়েছেন তিনি।
