
ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমোর ধর্না মঙ্গলবার পঞ্চম দিনে পা দিয়েছে। এদিন এই এসআইএর প্রতিবাদে ছবি এঁকেছেন। সাদা রঙে ‘VANISH’ এবং ‘SIR’ লিখেছিলেন। মমতার আঁকা সেই ছবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সজল ঘোষ।
এদিন সমাজমাধ্যমে মমতার আঁকা ছবি পোস্ট করে সজল ঘোষ বলেন, “এনার ছবি আগে কোটি কোটি টাকায় বিক্রি হতো, দুর্ভাগ্য যারা কিনতো তারা এখন সবাই জেলে, ফলে শিল্পী দীর্ঘদিন আঁকা বন্ধ করে দিয়েছিলেন, এবার আবার তুলিতে ঝড় তুললেন অনেকদিন পর l আমি শুধু চাই ছবিটার মানেটা যদি আমাকে কেউ বলে দেন, আমি তাকে গিয়ে একটা প্রণাম করে আসবো l আশা করি শিল্পীর নাম আমাকে বলতে হবে নাl”
গত শুক্রবার থেকে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ধর্মতলায় টানা অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি শিল্পীদের সঙ্গে নিয়ে ছবি আঁকেন এবং জানান যে এটি এসআইআর-এর মাধ্যমে ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দেওয়ার প্রতিবাদ। তবে বিরোধী শিবির একে নেহাতই ‘নাটক’ বলে তকমা দিচ্ছে।
