By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বাংলার কুরুক্ষেত্র ২০২৬গ্যারান্টির চটক বনাম বঞ্চনার ব্ল্যাকমেল!
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > মতামত > বাংলার কুরুক্ষেত্র ২০২৬গ্যারান্টির চটক বনাম বঞ্চনার ব্ল্যাকমেল!
মতামত

বাংলার কুরুক্ষেত্র ২০২৬গ্যারান্টির চটক বনাম বঞ্চনার ব্ল্যাকমেল!

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: March 12, 2026 8:48 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
4 Min Read
SHARE
বাংলার কুরুক্ষেত্র ২০২৬গ্যারান্টির চটক বনাম বঞ্চনার ব্ল্যাকমেল!
👁️ 26
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

দিব্যেন্দু ঘোষ

বাংলার দরজায় কড়া নাড়ছে ভোট। মার মার কাট কাট লড়াই। ভোটযুদ্ধের দামামা বাজছে। বিজেপির কাছে হয় এবার, নয় নেভার। একাধিক দুর্নীতিতে জেরবার তৃণমূল ক্রমশই নিজেকে গুছিয়ে নিচ্ছে। সংগঠনের হাল অভিষেকের হাতে। ভোট-ময়দানে আরও বেশি তত্পর। আরও বেশি ধারালো লাগছে মমতা-অভিষেক জোড়া ফলা। তবে এই মহাযুদ্ধের আগে বাংলার রাজনীতি এখন আর কেবল জনসভা বা মিছিলে সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে আমার আপনার ড্রয়িংরুমের টিভির পর্দায় আর হাতের স্মার্টফোনে। এটা এখন এক ভয়ঙ্কর ‘পারসেপশন গেম’। তথ্যের কচকচানি আর বিজ্ঞাপনের ঝকঝকে মোড়কে ঢাকা পড়ে যাচ্ছে রুটি-রুজির আসল লড়াই।
বাংলার বিধানসভা ভোট মানেই কি শুধু দুই শিবিরের লড়াই? নাকি এটা আসলে দিল্লির কর্পোরেট স্টাইলের ‘ব্র্যান্ডিং’ বনাম বাংলার ‘অস্তিত্বের’ লড়াই?

পকেটমারি যখন ‘উপহার’

দিল্লি মুখে বলে ‘সবকা সাথ, সবকা বিকাশ’, কিন্তু তলে তলে চলছে রাজ্যকে ভাতে মারার সূক্ষ্ম কারসাজি। কেন্দ্র এখন সরাসরি ট্যাক্স না বাড়িয়ে জোর দিচ্ছে ‘সেস’ এবং ‘সারচার্জ’-এর ওপর। কারণ কী? সাধারণ ট্যাক্সের টাকা রাজ্যগুলোকে ভাগ দিতে হয়, কিন্তু ‘সেস’-এর টাকার কোনও অংশ রাজ্য পায় না। পরিসংখ্যান বলছে, ২০২১-২২ সালেই এই সেস মোট করের ২০.২% ছাড়িয়ে গিয়েছিল। রাজনীতির কারবারিদের একাংশের মত, আপনার দেওয়া তেলের ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের সেসের কানাকড়িও বাংলার উন্নয়নে খরচ হয় না। সেই টাকা দিয়ে দিল্লিতে তৈরি হচ্ছে বিজ্ঞাপনী মায়া। তৃণমূলের তো সেই কবে থেকেই অভিযোগ, দিল্লি যখন নিজের সিন্দুক ভরাট করছে, তখন বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমাধি দিচ্ছে। এটা কি উন্নয়ন, নাকি পরিকল্পিত বঞ্চনা?

নামী ব্র্যান্ডের স্টিকার

গত দশকে গ্রামীণ ভারতের উন্নয়নে রাজ্যগুলোর সক্রিয়তা বেড়েছে আকাশছোঁয়া। তথ্য বলছে, কেন্দ্রের তুলনায় রাজ্যগুলোর সামাজিক ব্যয় এখন প্রায় ৮ গুণ বেশি! ইউপিএ আমলে সামাজিক খাতে বাজেটের বরাদ্দ যেখানে ছিল ৮.৫%, বর্তমানে তা কমতে কমতে ঠেকেছে মাত্র ৫.৩%-এ। কিন্তু মজার কথা হল, বরাদ্দ কমলেও বিজ্ঞাপনের বাজেট বেড়েছে রকেট গতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্পগুলো যখন সরাসরি মানুষের উপকারে আসছে, তখন দিল্লি ‘পিআর এজেন্সি’ নামিয়ে প্রচার করছে যে সবটাই তাদের ‘গ্যারান্টি’। মাঠে কাজ করছে রাজ্য সরকার, আর সেই কাজের ওপর নিজের স্টিকার মেরে ‘ক্রেডিট’ চুরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের প্রচারে এই নিয়েই ঝড়।

ভাতে মারার রাজনীতি!

২০২২ সাল থেকে বাংলার গরিব মানুষের পাওনা টাকা আটকে রাখা হয়েছে স্রেফ ‘টেকনিক্যাল’ দোহাই দিয়ে। মনরেগা এবং আবাস যোজনার বকেয়া লায়াবিলিটি এখন ৩,০৮২ কোটি টাকা পার করেছে। শ্রমের মজুরি আর মাথার ছাদ আটকে রেখে কি বাংলার মানুষকে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করাতে চাইছে দিল্লি? ছাব্বিশের নির্বাচনে এই ‘আর্থিক অবরোধ’ বুমেরাং হয়ে দিল্লির দিকেই ফিরে আসবে না তো? গরিবের পেটে লাথি মেরে জেতার এই ফর্মুলা আর কতদিন?

পকেট খালি, ভাষণ ভারী

ইউপিএ জমানায় মাথাপিছু সামাজিক খরচ বৃদ্ধির হার ছিল ৩৯৭%, যা বর্তমান জমানায় কমে দাঁড়িয়েছে মাত্র ৭৬%-এ। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, গ্যাসের দাম হাজার পার, অথচ প্রচার হচ্ছে ‘বিনামূল্যে রেশন’-এর। রেশনে যা দিচ্ছে, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা কেন্দ্র আপনার পকেট থেকে কেটে নিচ্ছে সেস আর ভ্যাট-এর মাধ্যমে। লিটার প্রতি তেলে বা গ্যাসে আপনার পকেট থেকে যে বাড়তি টাকাটা বেরিয়ে যাচ্ছে, তার কোনও হিসেব কি বিজ্ঞাপনে থাকে? এটি আসলে ‘রবিন হুড’ রাজনীতির উলটপুরাণ, গরিবের পকেট কেটে কর্পোরেট বিজ্ঞাপনী প্রচার চালানো।

বাংলার স্বাধিকার

দিল্লির এই তীব্র কেন্দ্রীয়করণ কি ভারতকে এক অদ্ভুত সঙ্কটের মুখে ঠেলে দিচ্ছে? কেন্দ্র কি চাইছে পশ্চিমবঙ্গকে স্রেফ একটি ‘মিউনিসিপ্যালিটি’তে পরিণত করতে? সব ক্ষমতা দিল্লির হাতে, সব টাকা দিল্লির সিন্দুকে, আর সব কাজের কৃতিত্বও দিল্লির, এই মডেল ফেডারেলিজমের জন্য এক অশনি সঙ্কেত।

- Advertisement -
Ad imageAd image

শেষ কথা

আপনি কি কেবল মোড়ক দেখবেন? ছাব্বিশের ভোট স্রেফ সরকার গড়ার ভোট নয়, এটি নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াই। যখন কাজের কৃতিত্ব ৮ গুণ বেশি হয়েও স্রেফ প্রচারের অভাবে রাজ্য পিছিয়ে পড়ে, তখন ভোটারদের দায়িত্ব হোর্ডিংয়ের চাকচিক্য সরিয়ে আসল অঙ্কটা বোঝা। কোনও বিশেষ বিজ্ঞাপন নয়, নিজের পকেটের অবস্থা আর নিজের ঘরের ছাদটাই হোক এবারের ভোটের আসল মাপকাঠি। দিল্লির চকচকে মোড়ক কি পারবে বাংলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনাকে আড়াল করতে? উত্তর পেতে আর দুটো মাস।

You Might Also Like

হরমুজের ফাঁসে ভারতের হেঁশেল

মোদির ‘ডিজিটাল চাণক্য’

২৬-এর কুরুক্ষেত্র দিদির ‘ম্যাজিক’ না কি মোদির ‘ম্যাট্রিক্স’?দিব্যেন্দু ঘোষ

কমিশনারের আগমনে ভয় পেয়েছে তৃণমূল?

রাজ্যসভার আবোল তাবোল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ওড়িশায় চরম নৃশংসতা! হাতুড়ির দিয়ে স্ত্রী, পুত্রবধূ ও চার বছরের নাতনিকে খুনের অভিযোগ
Next Article রাজ্যপালের শপথে মুখ্যমন্ত্রীর অদ্ভুত সৌজন্য! বিমান বসুর জন্য চেয়ার ছেড়েছেন মমতা, কুণাল ঘোষের খোলাখুলি পোস্ট
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

গ্যাসের নতুন নিয়মে চাঞ্চল্য! গ্রামে ৪৫ দিনের আগে বুকিং বন্ধ, শহরেও পরিবর্তন, রান্নায় সমস্যায় সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ীরা
ব্যবসা March 12, 2026
নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিতাভস্ম ভারতে আনার আবেদন খারিজ! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর নির্দেশ
দেশ March 12, 2026
সচিনকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই? রাজ্যের ক্রিকেট মহলে চাঞ্চল্য
ময়দান March 12, 2026
মা দুর্গার আশীর্বাদ নিয়ে বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি শুরু করলেন দায়িত্ব! প্রথম বার্তায় ছুঁয়ে গেল বাঙালি অস্মিতা
রাজ্য March 12, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • গ্যাসের নতুন নিয়মে চাঞ্চল্য! গ্রামে ৪৫ দিনের আগে বুকিং বন্ধ, শহরেও পরিবর্তন, রান্নায় সমস্যায় সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ীরা
  • নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিতাভস্ম ভারতে আনার আবেদন খারিজ! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর নির্দেশ
  • সচিনকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই? রাজ্যের ক্রিকেট মহলে চাঞ্চল্য
  • মা দুর্গার আশীর্বাদ নিয়ে বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি শুরু করলেন দায়িত্ব! প্রথম বার্তায় ছুঁয়ে গেল বাঙালি অস্মিতা
  • ভোটের আগে মমতা সরবরাহ দিচ্ছেন ‘যুদ্ধকালীন’ নির্দেশ! বহিরাগত ঢোকানো বন্ধ, হোটেল-নাকা চেকিং শুরু!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?