By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ১৩ মার্চ : বিশ্ব ঘুম দিবসকাতুকুতু আর চুমুতে ঘুমের ছেরাদ্দ!
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > জাজবাত প্লাস > ১৩ মার্চ : বিশ্ব ঘুম দিবসকাতুকুতু আর চুমুতে ঘুমের ছেরাদ্দ!
জাজবাত প্লাস

১৩ মার্চ : বিশ্ব ঘুম দিবসকাতুকুতু আর চুমুতে ঘুমের ছেরাদ্দ!

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: March 13, 2026 6:24 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
১৩ মার্চ : বিশ্ব ঘুম দিবসকাতুকুতু আর চুমুতে ঘুমের ছেরাদ্দ!
👁️ 52
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

রাবণ-কুম্ভকর্ণ সমাচার

‘হঠাৎ যদি ঘুম ভাঙায় কেউ, স্বপ্ন শেষের আগে… মুখখানা তুই এমনি করবি, যেন প্যাঁচা লাগে! নালিশ শেষে ঐ শালাকে দিবি আমায় তুলে, ঘুম ভাঙানোর অপরাধে চড়াবো তাকে শূলে’
(প্রাণের ভাই কুম্ভকর্ণকে নাকি এমনি বলেছিল দাদা রাবণ)
কথায় বলে, রাবণের রাগ। কিন্তু ভাইরে, ভাইকে তিনি প্রবল ভালবাসতেন। কুচুমুচু করে আদরে ভরিয়ে রাখতেন গাবদা পেটের ব্যাটা কুম্ভকর্ণকে। আর সেই কালো কুচকুচে কুম্ভকর্ণও দাদাকে পেল্লায় ভক্তিচ্ছেদ্দা করত। কথায় কথায় নাকি কাঁদত। চোখের জলের সঙ্গে নাকের জল মিশে নাকি আস্ত এক সমুদ্র তৈরি হয়ে গিয়েছিল! কারা যে এসব ফুক্কুরি কাটে কে জানে!

দেবতাকুলের প্যাঁচ ও বরদান

আজকালকার ওই ‘জুকের’ না ‘জোকার’ কী যেন একটা লোক বানিয়েছে না? ফ্রেরেসবুক না কী! সেখানেই সব পাজি হতচ্ছাড়ারা কুম্ভকর্ণের ঘুম নিয়ে আঁতলামো শুরু করেছে। কুম্ভকর্ণ কোন সুন্দরীর স্বপ্ন দেখে ফ্লাইং কিস দিচ্ছিল কে জানে, দেবতাকুলের মাতব্বর ইন্দ্রের তো তা দেখে জ্বলেপুড়ে একসা! ইন্দ্রের টিংটিঙে শরীর, আর কুম্ভকর্ণের পাঞ্জা— ব্যস, প্যাঁচ কষা স্টার্ট। বিদ্যের দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিভে এমন মোক্ষম ঠোকা ঠুকলেন যে আলটাকরা, দাঁত সব আটকে একসা! ‘ই’ বলতে গিয়ে ‘নি’ হয়ে গেল। ব্রহ্মা ভাবলেন বর বুঝি ‘নিদ্রাসন’! ব্যাস, বীরপুঙ্গব জীবনভর কাটিয়ে দিলেন ঘুমিয়ে ঘুমিয়ে। ভাবা যায়? রাবণের পরাজয়ের অন্যতম কারণ নাকি ছিল ওই দুদ্দাড় ঘুম!

একালের ঘুম দিবস ও আদিখ্যেতা

এখন তো আবার ব্যাখ্যা-বুলি ঝাড়লে তাকে বলে ‘সাউন্ড স্লিপ’। এই ব্যাপারটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছর ১৩ মার্চ পালিত হয় ‘বিশ্ব ঘুম দিবস’। কী আদখেলেপনা রে বাবা! হাগ দে, জাপটে দে, কিস দে— এসবের পর এখন এসেছে ‘ঘুম দে’। মানে এই দিনটা কুম্ভকর্ণের মতো ঘুমোও আর বাকি ৩৬৪ দিন জেগে শত্তুরের শাপশাপান্ত করো!

ক্লাসরুম থেকে সংসদ: নাকের ডাক

তবে ঘুম যে শুধু বীররাই দেয়, তা তো নয়। ইশকুলেই শুনেছি পণ্ডিতমশাইয়ের নাসিকা গর্জন। আমাদের বৃন্দাবন স্যর ক্লাসেই ঘুমিয়ে পড়তেন। দুটো তেলমাখানো বেত টেবিলের ওপর পাহারায় থাকত আমাদের জন্য। এ দেশের শিক্ষকরা তো গরিব কর্মচারী, লবণ আনতে পান্তা ফুরোয়। তাই একটু আধটু ঝিমিয়ে পড়া মানা যায়। কিন্তু দেশের জনপ্রতিনিধিরা যখন সংসদের কক্ষদ্বয়ে ঘুমিয়ে পড়েন এবং সশব্দ নাসিকা গর্জনে নিজেদের উপস্থিতির প্রমাণ দেন, তখন একটু নড়ে বসতে হয় বইকি!

জাগরণী বার্তা

আমরা নড়ে বসি। আমাদের দৌড় তো ওইটুকুই। ভাবি বেচারা মাঝিমাল্লারা জনগণের কথা ভাবতে ভাবতে ঘুমের সময় পান না, তাই জনসমক্ষে ঝিমিয়ে পড়েন। হে বীরপুঙ্গব, একালের কুম্ভকর্ণসকল, এবার একটু তাকান! শুধু বাক্সপ্যাঁটরা ভর্তি ভোট পেলেই তো হবে না। বিধায়ক-সাংসদ হলেই তো হবে না। আমি কৃষক, আমি কুলি, আমি মুচি— আমাদের নিশ্চিত ঘুমের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। দরকারে আপনাদের ঘুম কমান! অনেক হয়েছে ঘুম, এবার জাগুন। না হলে, ভোটে ‘লে ছক্কা’!

বি. দ্র: কুম্ভকর্ণ সংক্রান্ত অংশ নেহাতই কল্পনা-বিলাস। হাস্যরসের জন্য বানানে কিছু রদবদল ইচ্ছাকৃত।

You Might Also Like

নারী দি-বস লজ্জা যদি পরতেই হয়, তবে পরুক পুরুষের চোখ

রাজভবনে রবি

আগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য

দাবার ছকে থেমে গেল শেষ চাল

কালীঘাটে ভক্তি নাকি ভিজিবিলিটি?

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ১৮ হলেই মিলবে মাসে ১৫০০ টাকা! রাজ্য সরকারের নতুন স্কিম, কিন্তু কেউ বাদও পড়তে পারে
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

১৮ হলেই মিলবে মাসে ১৫০০ টাকা! রাজ্য সরকারের নতুন স্কিম, কিন্তু কেউ বাদও পড়তে পারে
রকমারি March 13, 2026
না জানলে বিপদ! বাড়িতে কটি LPG সিলিন্ডার রাখা আইনত ঠিক, না মানলে কপালে শাস্তি নাচবে
রকমারি March 13, 2026
খাদ্যভবনে তীব্র উত্তেজনা! ‘সরকারি কর্মীর ছদ্মবেশে IPAC?’ বিস্ফোরক অভিযোগ, ডিএ ধর্মঘটে তপ্ত রাজ্য
রাজ্য March 13, 2026
ডিএ ইস্যুতে রাজ্যজুড়ে ধর্মঘট, অনুপস্থিত কর্মীদের বেতন কাটার হুঁশিয়ারিতে অনড় সরকার
রাজ্য March 13, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ১৩ মার্চ : বিশ্ব ঘুম দিবসকাতুকুতু আর চুমুতে ঘুমের ছেরাদ্দ!
  • ১৮ হলেই মিলবে মাসে ১৫০০ টাকা! রাজ্য সরকারের নতুন স্কিম, কিন্তু কেউ বাদও পড়তে পারে
  • না জানলে বিপদ! বাড়িতে কটি LPG সিলিন্ডার রাখা আইনত ঠিক, না মানলে কপালে শাস্তি নাচবে
  • খাদ্যভবনে তীব্র উত্তেজনা! ‘সরকারি কর্মীর ছদ্মবেশে IPAC?’ বিস্ফোরক অভিযোগ, ডিএ ধর্মঘটে তপ্ত রাজ্য
  • ডিএ ইস্যুতে রাজ্যজুড়ে ধর্মঘট, অনুপস্থিত কর্মীদের বেতন কাটার হুঁশিয়ারিতে অনড় সরকার

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?