
Jazzbaat 24 Bangla: বড় রাজনৈতিক মোড়, Suvendu Adhikari-র ঘনিষ্ঠ পবিত্র কর যোগ দিলেন Abhishek Banerjee-র হাত ধরে তৃণমূলে।
নন্দীগ্রামের রাজনীতিতে বড় পালাবদল ঘটিয়ে Suvendu Adhikari-র ঘনিষ্ঠ নেতা পবিত্র কর যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার কলকাতায় Abhishek Banerjee-র হাত ধরে ‘ঘর ওয়াপসি’ করলেন তিনি।
একসময় বিরোধী দলনেতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত পবিত্র কর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে। তবে পরবর্তী সময়ে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে এবং ধীরে ধীরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি নন্দীগ্রামকে কেন্দ্র করে শুভেন্দু-পবিত্র দ্বন্দ্ব তীব্র হয়। সেই থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ছিল। অবশেষে শাসকদলে যোগ দিয়ে তিনি নতুন সমীকরণ তৈরি করলেন।
