By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ব্যক্তিগত নৈতিকতায় টানাপড়েন! HDFC ব্যাংকের চেয়ারম্যান পদে ইস্তফা অতনু চক্রবর্তীর
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > ব্যক্তিগত নৈতিকতায় টানাপড়েন! HDFC ব্যাংকের চেয়ারম্যান পদে ইস্তফা অতনু চক্রবর্তীর
দেশ

ব্যক্তিগত নৈতিকতায় টানাপড়েন! HDFC ব্যাংকের চেয়ারম্যান পদে ইস্তফা অতনু চক্রবর্তীর

ripur kait
Last updated: March 19, 2026 2:05 pm
ripur kait
Share
3 Min Read
SHARE
ব্যক্তিগত নৈতিকতায় টানাপড়েন! HDFC ব্যাংকের চেয়ারম্যান পদে ইস্তফা অতনু চক্রবর্তীর
👁️ 12
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

এইচডিএফসি ব্যাংক-এর স্বতন্ত্র ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অতনু চক্রবর্তী। বুধবার তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই পদত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা। পদত্যাগপত্রে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে, ব্যাংকের কিছু কর্মপদ্ধতি ও ঘটনা তাঁর ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।ব্যাংকের ‘গভর্নেন্স, নমিনেশন অ্যান্ড রিমুনারেশন’ কমিটির কাছে লেখা চিঠিতে অতনু চক্রবর্তী জানান, “বিগত দুই বছরে ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু ঘটনা ও কর্মপদ্ধতি আমার নজরে এসেছে, যা আমার ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে মেলে না। আর এই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানিয়েছেন যে, এর বাইরে অন্য কোনও গূঢ় কারণ নেই।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে লালন করেছি। আমি কোন‌ও দুর্নীতির দিকে আঙুল তুলছি না, তবে আমার আদর্শের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি মেলেনি।”২০২১ সালের মে মাসে তিনি এইচডিএফসি ব্যাংকের বোর্ডে যোগ দেন। তাঁর কার্যকালেই এইচডিএফসি লিমিটেডের সঙ্গে ব্যাংকের ঐতিহাসিক মার্জার সম্পন্ন হয়, যা এইচডিএফসি-কে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত করে। যদিও চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, এই সংযুক্তিকরণের সুফল এখনও পুরোপুরি পাওয়া বাকি।অতনু চক্রবর্তীর চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) দ্রুত পদক্ষেপ নিয়েছে। ১৯ মার্চ থেকে পরবর্তী তিন মাসের জন্য এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে কেকি মিস্ত্রির নিয়োগে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেকি মিস্ত্রি এর আগে এইচডিএফসি লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরবিআই জানিয়েছে, এইচডিএফসি একটি সিস্টেমিক্যালি গুরুত্বপূর্ণ ব্যাংক (D-SIB) এবং এর আর্থিক ভিত মজবুত রয়েছে। ব্যাংকের পরিচালনা বা সুশাসনে বড় কোনও উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।এই খবরের প্রভাবে বৃহস্পতিবার শেয়ার বাজারে বড়সড় পতনের মুখে পড়েছে এইচডিএফসি ব্যাংক। আগের দিনের তুলনায় ভারতের বাজারে শেয়ারের দাম প্রায় ৪.৭৩ শতাংশ পড়ে গিয়ে ৮০০.৪০ টাকায় নেমে আসে। উল্লেখ্য, বুধবার আমেরিকান ডিপোজিটরি রিসিট (ADR)-এও ব্যাংকের শেয়ার ৭ শতাংশের বেশি পড়ে গিয়েছিল। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১২.৯৭ লক্ষ কোটি টাকা হলেও, গত এক মাসে এর শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তী ২০১৯-২০ অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক সচিব (DEA) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাজেট প্রণয়ন থেকে শুরু করে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ ছাড়া তিনি গুজরাট সরকারের অর্থ দফতরের সচিব এবং বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষপদে কাজ করেছেন।এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে অতনু চক্রবর্তীর অবদানের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ সাফল্যের কামনা করেছে। তবে এই হেভিওয়েট পদত্যাগ ব্যাংকের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বাজার বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

You Might Also Like

যুদ্ধের ছায়ায় ফিকে ইদ, ঘরে ফেরা অনিশ্চিত প্রবাসীদের

দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৭! এখনও আটকে বহু বাসিন্দা

আরব উত্তেজনার মধ্যে ভারত বাড়াচ্ছে পিএনজি নেটওয়ার্ক, এলপিজির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা

সিট নির্বাচনের নামে অতিরিক্ত মাশুল বন্ধ, বিমান সংস্থাগুলিকে কড়া ধমক কেন্দ্রের

ভোরের আতঙ্ক! ICU-তে আগুন, মুহূর্তে মৃত্যু ১০ রোগীর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ৩০ বছরে একবার! শনি-বুধের মহামিলনে ভাগ্য খুলছে এই ৩ রাশির আপনি আছেন তো তালিকায়?
Next Article লক্ষ্মীবারে বদলাচ্ছে হাওয়া, বাড়ছে ভ্যাপসা গরম
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটের মুখে রহস্য! অসম নম্বরের গাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
রাজ্য March 19, 2026
৪৫ আসনে প্রার্থী চূড়ান্তে দেরি, বৈঠক জারি বিজেপির
রাজনীতি রাজ্য March 19, 2026
চাঁদ ঘিরে সৌর বলয়, জাপানের এই প্রকল্প বিদ্যুৎ দেবে পৃথিবীকে?
বিদেশ March 19, 2026
যুদ্ধের ছায়ায় ফিকে ইদ, ঘরে ফেরা অনিশ্চিত প্রবাসীদের
বিদেশ দেশ March 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ভোটের মুখে রহস্য! অসম নম্বরের গাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
  • ৪৫ আসনে প্রার্থী চূড়ান্তে দেরি, বৈঠক জারি বিজেপির
  • চাঁদ ঘিরে সৌর বলয়, জাপানের এই প্রকল্প বিদ্যুৎ দেবে পৃথিবীকে?
  • যুদ্ধের ছায়ায় ফিকে ইদ, ঘরে ফেরা অনিশ্চিত প্রবাসীদের
  • লক্ষ্মীবারে বদলাচ্ছে হাওয়া, বাড়ছে ভ্যাপসা গরম

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?