সয়াবিন প্রোটিনের ভাণ্ডার, বিশেষ করে নিরামিষভোজীদের জন্য। এটি কম কোলেস্টেরলযুক্ত, সহজে রান্না করা যায় এবং সুস্বাদু। তবে অতিরিক্ত সয়াবিন খাওয়ার কিছু নেতিবাচক দিকও রয়েছে, যা বিশেষ করে পুরুষদের জন্য চিন্তার বিষয় হতে পারে।
পুষ্টিবিদরা জানিয়েছেন, সয়াবিন একটি প্রক্রিয়াজাত খাবার, যা শরীরের হরমোন ভারসাম্যে সমস্যা তৈরি করতে পারে। এটি অতিরিক্ত খেলে শরীরে প্রদাহ বাড়তে পারে এবং থাইরয়েডের সমস্যার ঝুঁকি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, সয়াবিনের উচ্চমাত্রার ফাইটোইস্ট্রোজেন পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে।
অনেক গবেষক বলছেন, নিয়মিত অল্প পরিমাণ সয়াবিন খেলে ক্ষতি নেই, তবে অতিরিক্ত খেলে যৌনশক্তি ও আগ্রহ কমতে পারে। যদিও কিছু গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৭০ গ্রাম পর্যন্ত সয়াবিন খেলে টেস্টোস্টেরনে নেতিবাচক প্রভাব পড়ে না। তবে, অতিরিক্ত সয়াবিন গ্রহণ থেকে সতর্ক থাকা উচিত।
