শুধুই নয় সাংগঠনিক নির্বাচন। কেন্দ্রীয় বিজেপি বাংলাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে দ্রুত “এক দেশ, এক ভোট” নিয়ে এ রাজ্যেও জনমত তৈরির। এই জনমত
কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী মহল থেকে এলাকার চা এর দোকান, এমনকি গ্রাম শহর মফস্বল ঘুরে জনমত তৈরি করতে এবার কোর কমিটি গড়লো বিজেপি। সুনীল বানসালের বৈঠকে নির্ধারিত হয়েছে, যে যে পঞ্চায়েতে এবং ওয়ার্ডে বিজেপির নিজস্ব জন প্রতিনিধি রয়েছে সেখানে টিম তৈরি করে এক দেশ এক ভোটের প্রচারে নামবার। এই রাজ্যে প্রথম সম্মেলন করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ হাওড়ায়। আগামীকাল মমতার অঞ্চল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খোদ সুনীল বানসাল করবেন বিশেষ সম্মেলন। কৌশল অনুযায়ী, সরাসরি রাজনৈতিক ব্যানারে এই সম্মেলন না হলেও মূলত বিজেপি প্রভাবিত বুদ্ধিজীবী মহল এবং সমস্ত পেশার মানুষদের রাখা হবে। আগামীকাল সুনীল যা বলবেন তার নির্যাস নিয়েই এবার এই রাজ্যে প্রচার শুরু করবে বিজেপি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বনসাল ও প্রদেশ সভাপতি ড. সুকান্ত মজুমদারের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আসলে এক দেশ এক ভোটকে সামনে রেখেই প্রচারে নেমে পড়তে চায় বিজেপি। কিন্তু সেটার জন্য জোর করে চাপিয়ে দেওয়া নয় জনমত গঠন করে এগিয়ে চলা। যার ফলে আগামীদিনে বিজেপি সুফল লাভ করে। এদিনের এই বৈঠকে রাজ্য নেতারা উপস্থিত ছিলেন। দলের আগামী দিনের প্রচার কোন পথে এগোবে সেটা ঠিক করতেই এই বৈঠক।
Leave a comment
Leave a comment
