আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ! এই ম্যাচে ফেভারিট ভারতীয় দল, আর পাকিস্তানের জন্য “করো অথবা মরো”র লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পঞ্চম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তান হয়তো টস জিতেছে। কিন্তু এই টসে জেতাই পাকিস্তানের জন্য খুব একটা কার্যকর নাও হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচের প্রথম কয়েক মুহূর্তে চাপ থাকে উভয় দলের উপরই। এমন পরিস্থিতিতে, ব্যাটিং দল প্রায়শই বেশি ক্ষতির সম্মুখীন হয়। বোলার শুরুতে ব্যয়বহুল ওভার বল করতে পারে। এতে খুব একটা পার্থক্য হয় না। কিন্তু ব্যাটিং দল যদি শুরুতেই ৩-৪ উইকেট হারায়, তাহলে তার প্রভাব পুরো ম্যাচে দেখা যায়। ভারতীয় ফাস্ট বোলার এবং স্পিনাররা যেভাবে ফর্মে আছেন, তাতে মনে হচ্ছে, পাকিস্তান খুব তাড়াতাড়ি কিছু উইকেট হারাতে পারে। পাকিস্তানকে সহজেই আউট করে দ্রুত ম্যাচ শেষ করতে পারে টিম ইন্ডিয়া।
উভয় দলের একাদশ নিম্নরূপ-
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা।
পাকিস্তান- ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সালমান আঘা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচেই স্বাগতিক দেশ নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয়। এর ফলে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি পাকিস্তান এই ম্যাচটি ভারতের বিপক্ষে হেরে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে তারা।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা দুর্দান্তভাবে করেছে। তাঁরা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল। এর সঙ্গে, যদি ভারতীয় দল যদি পাকিস্তানকেও হারায়, তাহলে প্রায় সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।

