বিজেপি সমীক্ষা ২৯৪ টি আসনে। এই ২৯৪ টি আসনে সমীক্ষা করতে বিজেপির কেন্দ্রীয় টিম এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরছে। বেসরকারি সংস্থা দিয়ে এই সমীক্ষা চলছে বিভিন্ন জায়গায় । এই দলে বিজেপির অন্য রাজ্যের কর্মীরাও আছেন। কোন বিধানসভা কি অবস্থা তা নিয়ে দিল্লীকে রিপোর্ট দেবে এই দল। এই মাসের শেষে রিপোর্ট দেবার কথা। সূত্রের খবর মেটিয়ারুজে এই দল কাজ করতে গেলে পুলিস আটকায় বলে অভিযোগ ওঠে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় । কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। এই কেন্দ্রীয় টিমে বিজেপির অন্য রাজ্যের কর্মীরাও আছেন।
বিধানসভা ভোটের সময় যত এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে রাজ্যে বিজেপি ও দিল্লী নেতৃত্ব। আর তাই আগের লোকসভা ভোটের ফল যাই হোক না কেনো আবার বিধানসভা ভোটের আগে বাংলাতে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। আর সেই লক্ষ্য নিয়েই প্রতি বিধানসভা ভিত্তিক একটি রিপোর্ট তৈরি করে তারা এগোতে চাইছে যাতে কোনোভাবেই আর কোনো জায়গায় লড়াই এর ময়দানে তাদের খামতি না থাকে। মোকাবিলা করা যায় তৃণমূলের সাথে। আর তাই সেই জন্য আগাম এলাকার রিপোর্ট সংগ্রহ করে কাজ এগিয়ে রাখতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার জন্য সমন্বয় বৈঠক করে, বিধানসভা ভিত্তিক সমীক্ষা কাজ করে ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে বিজেপি। যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়তে হয় তাদের শাসক দল তৃণমুলের সঙ্গে লড়াইতে।
