By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘুরাই তুরুপের তাস
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘুরাই তুরুপের তাস
রাজনীতি

বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘুরাই তুরুপের তাস

Jazzbaat 24 Bangla
Last updated: March 16, 2025 2:45 pm
Jazzbaat 24 Bangla
Share
4 Min Read
SHARE
বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘুরাই তুরুপের তাস
👁️ 3
WhatsApp Share on WhatsApp

অভিজিৎ বসু

বিধানসভা নির্বাচনের আগেই একাধিক ইস্যু আলোচ্য বিষয় হয়ে ওঠে এই বাংলায়। তবে নির্বাচনকে কেন্দ্র করে যত আলোচনাই হোক না কেনো তার একটা বড় অংশ জুড়ে রয়েছে এই সংখ্যালঘু ভোট। কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনও নির্বাচনের আগেই কেন আলোচনার কেন্দ্রে উঠে আসে এই মুসলিম ভোটের বিষয়টি? সেটা একবার বুঝে নেওয়া দরকার। মুসলিম ভোটই ঠিক করে দেয় বাংলার কুর্শীতে কে বসবেন আর কে বসবেন না সেটা। বাংলার জনসংখ্যার নিরিখে প্রতি চারজনের মধ্যে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ। ফলে ভোটবাক্সে তাদের গুরুত্ব ঠিক কতটা, তা এই একটি পরিসংখ্যানই বুঝিয়ে দেয়। ২০১১ সালের শেষ আদমসুমারি অনুযায়ী, ভারতের রাজ্যগুলির মধ্যে মুসলিম জনসংখ্যার অনুপাতের বিচারে ৩ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা বাদে কেবল অসম আর জম্মু-কাশ্মীরে মুসলিম জনসংখ্যা বেশি। আর সেই কারণেই নির্বাচন এলেই রাজনৈতিক দল থেকে বিশেষজ্ঞ, সবাইকে সংখ্যালঘু ভোটের দিকে নজর রাখতে হয়। বিগত দিনের তথ্য বলছে, সাড়ে তিন দশকের বাম জমানার শেষের দিকটা বাদ দিলে বাংলার সংখ্যালঘু মানুষ ভোটের বাক্সে বামেদের পাশেই থেকেছেন বলেই নিশ্চিন্তে নিরাপদে রাজত্ব চালিয়ে গেছেন জ্যোতি বসু। একদম গটমট করে হেঁটে মহাকরণ থেকে রাজ্য চালিয়েছেন এই সংখ্যালঘুদের ভোট পেয়েই।

কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব চলাকালীন ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে প্রথম প্রমাণ মেলে, সংখ্যালঘু ভোটাররা যে বামেদের থেকে একটু একটু করে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। সেই থেকেই মালদহ-মুর্শিদাবাদের মতো জেলা বাদে অন্য সব জায়গায়, সংখ্যালঘু ভোটে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে তৃণমূল। আর সেই আধিপত্যকে সম্বল করেই সেই সংখ্যালঘুদের মন রক্ষা করেই প্রায় ২৪ বা ২৫ শতাংশ ভোট যাদের হাতে সেদিকেই তাকিয়ে থাকবে শাসক দল বা সরকারের ক্ষমতায় থাকা একটি দল সেটাই স্বাভাবিক। যদিও ২০১১ পর আদমশুমারি হয়নি। সেটা নিয়ে গেলো গেলো রব তুলে মোয়াজ্জেম ভাতা নিয়ে হৈ চৈ হুল্লোড় করে কোনো লাভ নেই। যে গরু দুধ দেয় তার লাথিও ভালো। আর সেটা মেনেই ফের ২০২৬ এর বিধানসভা ভোটের এক বছর আগেই বিজেপির‌ সঙ্গে টক্কর দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সংখ্যালঘু তাসকে আস্তিন থেকে বের করতে চাইছেন। আর তাই দীর্ঘ দশ বছর পর আবার ফের ফুরফুরা শরীফ সফরে যাচ্ছেন তিনি আগামীকাল। যাতে ফের তৃতীয় বারের পর চতুর্থ বার নিরঙ্কুশ ক্ষমতা দখল করে রাজ্যে শাসন ক্ষমতায় ফিরতে পারে শাসক দল তৃণমূল। বামেরা এখন তো অস্তমিত সূর্য। বিজেপির হিন্দুত্ব হিন্দুত্ব প্রচার অভিযান চলছে রাজ্য জুড়ে। এইসবের মাঝে সখ্যালঘুদের ভোট ব্যাংককে ধরে রাখতে পারলেই কেল্লা ফতে। আর সেই উদ্দেশ্যে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রমজান মাসে ফুরফুরা সফর করছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। বামেদের রাজত্বের শেষ ভাগে সেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর বিখ্যাত উক্তি বেআইনি মাদ্রাসা হলো সন্ত্রাসের স্থান বা আঁতুড় ঘর। যা বলে কিছুটা ব্যাকফুটে চলে যান তৎকালীন বাম সরকারের প্রয়াত মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তারপর তো সবটাই ইতিহাস। তাসের ঘরের মতই ভেঙে পড়ে যায় বাম সরকারের শক্ত ইমারত।

কিন্তু, এ বার কী হবে, সেটা বড় প্রশ্ন। ভোটের রাজনীতিতে বিজেপির অস্তিত্ব আজ বেশ প্রকট। সারা দেশের দিকে নজর রাখলেও দেখা যায় দু-একটি ব্যতিক্রম বাদ দিলে স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুরা কংগ্রেসের মতো দলগুলিকেই ভোট দিয়েছেন। তারপর সংখ্যালঘুদের আশীর্বাদ পেয়েছে বামেরা। আর তারপর এই মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে এখন হিন্দু আর মুসলিম। সেই ভাগাভাগি ভোট রাজনীতিতে এখন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই সেই সংখ্যালঘুদের মন জয় করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক। যাতে তিনি এইবারও বিধানসভা ভোটের বৈতরণী পার হয়ে যান এই সংখ্যালঘুর টেক্কা খেলেই।

You Might Also Like

“ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার”, ভাঙড়ে তৃণমূল নেতার হুঁশিয়ারিতে তুঙ্গে বিতর্ক

বিজেপিকে ছাড়লেন রাজ্যের প্রভাবশালী নেতা

হুমায়ুন কবীরের নতুন হুঁশিয়ারি, বাবরি যাত্রা নিয়ে ত্রিপাক্ষিক রাজনীতি

কল্যাণ–মহুয়ার পুরনো দ্বন্দ্বে নয়া মোড়

‘আমি অস্বীকার করি’— অভিষেক বন্দ্যোপাধ্যয়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article সোমবারই ক্যাম্পাসে পা রাখার কথা যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর!
Next Article স্বাস্থ্য সাথী প্রকল্পে বাংলার সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটার তালিকা প্রকাশে বিলম্ব! সুপ্রিম নির্দেশে বাড়ল স্ক্রুটিনির সময়
দেশ February 13, 2026
শুকনো নদীতেও জোয়ার তোলে হৃদয়ের অপ্রত্যাশিত প্রেম
রকমারি February 13, 2026
ওভেন ছাড়াই তৈরি করুন জিভে জল আনা চিজ কেক
রকমারি February 13, 2026
বিএনপি ক্ষমতায় ফিরতেই অশান্ত বাংলাদেশ, আহত ২৪
বিদেশ February 13, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ভোটার তালিকা প্রকাশে বিলম্ব! সুপ্রিম নির্দেশে বাড়ল স্ক্রুটিনির সময়
  • শুকনো নদীতেও জোয়ার তোলে হৃদয়ের অপ্রত্যাশিত প্রেম
  • ওভেন ছাড়াই তৈরি করুন জিভে জল আনা চিজ কেক
  • বিএনপি ক্ষমতায় ফিরতেই অশান্ত বাংলাদেশ, আহত ২৪
  • “ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার”, ভাঙড়ে তৃণমূল নেতার হুঁশিয়ারিতে তুঙ্গে বিতর্ক

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?