চলন্ত স্কুটি নিয়ে সোজা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বিএসএফ জওয়ানের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোর সংলগ্ন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রানীর হাট মোড় সংলগ্ন জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জয়প্রকাশ বর্মন আনুমানিক (৩৫) বছর এক বিএসএফ জওয়ানের। ঘটনা সূত্রে জানা যায় এই বিএসএফ কর্মীর বাড়ি জামালদা রানিরহাট, ছোট কালীর হাট এলাকায়। তিনি এদিন ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় পারিবারিক কাজে আসছিলেন। এর পর বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তার স্কুটির সংঘর্ষ ঘটে বলে পরিবার সূত্রে জানা যায়। জানা যায় তার স্ত্রীও বিএসএফ এ কর্মরত। বর্তমানে তার দুটি শিশুসন্তান রয়েছে। ঘটনার খবর পাওয়ার পর মৃত যুবকের শ্বশুরবাড়ি উত্তর খাগড়াবাড়ি পুরাটুর বাড়ি এলাকার শ্বশুরবাড়ি লোকজন ছুটে আসে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায় জাতীয় সড়কে এই ঘটনা হওয়ার পর স্থানীয়রা এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওই বিএসএফ কর্মীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। যদিও এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ গিয়ে যানজটমুক্ত করে।
