সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে জোড়া মুকুট বাংলার। চিকিৎসা গবেষণায় পূর্ব ভারতের মধ্যে সেরা শিরোপা এলো কলকাতা মেডিকেল কলেজ। দ্বিতীয় স্থানে কলকাতারই এসএসকেএম হাসপাতাল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে রাজ্য সরকারকে। স্বাভাবিকভাবেই রাজ্যের অগ্রণী দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানের এই সাফল্যে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যন্ডলে এই খুশির কথা রাজ্যবাসীর সঙ্গে শেয়ার করেছেন তিনি। মমতা জানিয়েছেন ” আমি বিশ্বাস করি বাংলা স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশের সেরা এবং গোটা দেশে একটি মডেল। কেন্দ্রের এই স্বীকৃতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমার এই বিশ্বাসকেই প্রতিফলিত করেছে।” উল্লেখযোগ্য, কলকাতা মেডিকেল কলেজ হল দেশের প্রাচীনতম মেডিকেল কলেজ। একইসঙ্গে স্বাস্থ্যশিক্ষা এবং তার উত্কর্ষতায় কলকাতা মেডিকেল কলেজ বরাবরই দেশের অগ্রনী স্থান আধিকার করে আছে।
