সুদীপ্ত চট্টোপাধ্যায়
কলকাতা বিমানবন্দর থেকে ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি বিমান পরিষেবা চালু করার উদ্যোগ নিল নবান্ন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এর পর লন্ডন সফরে গিয়ে লন্ডনে স্থিত ভারতীয় হাই কমিশনের বৈঠকে কলকাতা লন্ডন সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার জন্য ভারতীয় হাই কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লন্ডনই নয় ইউরোপের অন্যান্য দেশেও যাতে কলকাতা থেকে সরাসরি বিমান যোগাযোগের ব্যবস্থা করা যায় সে ব্যাপারেও হাইকমিশনকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই নবান্নের উদ্যোগে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বিমান পরিষেবা চালু করা নিয়ে বৈঠক করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব তথা পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। নবান্ন সূত্রে খবর, প্রাক কোভিড পরিস্থিতিতে যেভাবে ইউরোপে একাধিক দেশের সঙ্গে বিমান পরিষেবা বজায় ছিল ঠিক সেই পথে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা কিভাবে চালু করা যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের শিল্পায়নের স্বার্থে এবং পর্যটন শিল্পে গতি বাড়াতে কলকাতা বিমানবন্দরের হৃত গৌরব পুনরুদ্ধারের বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। 40 টি দেশের প্রতিনিধিদের কাছে তার বার্তা ছিল কলকাতার সঙ্গে সহজে এবং সরাসরি বিমান পরিষেবায় যে সকল সংস্থা আগ্রহী হবেন তাদের জন্য বিশেষ স্যারের ব্যবস্থা থাকবে রাজ্যের পক্ষ থেকে। যারা আগে আসবেন তারাই আগে বরাত পাবেন এই ভিত্তিতে সরাসরি বিমান পরিষেবার সুযোগ দিতে চায় রাজ্য। যেহেতু ইউরোপের সঙ্গে কলকাতা বিমানবন্দরের সরাসরি বিমান পরিষেবা আগেও ছিল সেকারণে ইউরোপীয় দেশগুলির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে চায় রাজ্য সরকার। উল্লেখযোগ্য, অতীতে কলকাতা বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ, জার্মান বিমান সংস্থা লুফ্থানসা এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, কাতার এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক সহ বিভিন্ন আন্তর্জাতিক উড়ান সংস্থার পরিষেবা চালু ছিল। হিন্দু-রাজ্য টানাপড়েন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সত্তাবূলীর জেরে ধীরে ধীরে কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক রানের সংখ্যা কমতে থাকে। করোনাকালে কলকাতা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উন্নয়ন পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ব্রিটিশ এয়ারওয়েজ এর পক্ষ থেকে পরিষেবা চালুর আশ্বাস মিললেও তা এখনো কার্যকর হয়নি। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা থেকে সরাসরি বিমান যোগাযোগের জন্য ক্যাথে প্যাসিফিক, শ্রীলংকা এয়ার, মালিন্দো ইয়ার চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সংস্থার সঙ্গে রাজ্যের কথা হয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে সে কথা জানিয়ে এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগের অনুরোধও করেছে নবান্ন।
