চালের গুঁড়ো শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং এটি রূপচর্চার ক্ষেত্রেও দারুণ কার্যকর। ত্বকের যত্নে চালের গুঁড়ো ব্যবহার করলে ত্বক টানটান, উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে। এতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের প্রদাহ কমাতে, কালচে দাগ দূর করতে এবং বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে।
ত্বকের যত্নে ব্যবহারযোগ্য চালের গুঁড়ো তৈরি করতে এক কাপ চাল সারারাত ভিজিয়ে রাখতে হবে অথবা কমপক্ষে দুই ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে। এরপর চালগুলো জল থেকে তুলে শুকনো কাপড়ে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়ো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে।
এক চামচ চালের গুঁড়োর সঙ্গে এক চামচ গ্লিসারিন, আমন্ড অয়েল এবং গোলাপ জল মিশিয়ে নিন। নারকেল তেল ব্যবহার করলেও উপকারিতা মিলবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
ত্বকের উপকারিতা
১. নিয়মিত চালের গুঁড়ো ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে।
2.এটি ত্বক থেকে ক্ষতিকর টক্সিন দূর করে ও স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
3.ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়।
ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে চালের গুঁড়োর এই প্যাক নিয়মিত ব্যবহার করুন, ত্বক থাকবে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত!
